চুয়াডাঙ্গা ১২:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকার : নৌকাসহ তিনজন আটক

Padma Sangbad
১৩০

অনলাইন ডেস্ক।।

পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে তিনজনকে নৌকা ও বিভিন্ন শিকার সরঞ্জামসহ আটক করেছে সাতক্ষীরা স্মার্ট পেট্রোল টিম–১। গত বৃহস্পতিবার গভীর রাতে এসব অভিযান পরিচালনা করা হয়।

রেঞ্জ সূত্রে জানা যায়, অভয়ারণ্য এলাকায় মাছ ধরা ও শিকার সম্পূর্ণ নিষিদ্ধ থাকা সত্ত্বেও একটি চক্র গোপনে প্রবেশ করে চরপাটা দিয়ে মাছ শিকার করছিল। খবর পেয়ে স্মার্ট পেট্রোল টিম-১ অভিযান চালিয়ে ৫টি চরপাটা নৌকা, কাঁকড়া ধরার ফাঁদসহ অন্যান্য সামগ্রী জব্দ করে। পরবর্তীতে একই টিম নটাবেকী অভয়ারণ্য এলাকায় আরেকটি অভিযানে ২টি নিষিদ্ধ কাঁকড়া ধরার নৌকা আটক করে।

আটককৃতরা হলেন, শ্যামনগরের পাশ্বেখালি গ্রামের আব্দুল মজিদ ঢালীর ছেলে জাহিদুল ইসলাম ঢালী (৩৫), খলিসাবুনিয়া গাইন বাড়ির শামসুর গাইনের ছেলে মোশারফ গাইন (৫৬) এবং মিরগাং এলাকার রজব আলী গাজীর ছেলে লিটন (৩২)।

অভিযানের নেতৃত্বদানকারী সাতক্ষীরা রেঞ্জের রেঞ্জার ফজলুল হক বলেন, ‘সুন্দরবনের অভয়ারণ্য এলাকায় অবৈধভাবে প্রবেশকারী বনজীবী ও জেলেদের বিরুদ্ধে আমাদের ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে। বনের সম্পদ রক্ষায় কোন ধরনের অবৈধ কর্মকাণ্ড সহ্য করা হবে না।’

আপডেট : ০১:৫৬:৩৭ পূর্বাহ্ন, শনিবার, ১৩ ডিসেম্বর ২০২৫