চুয়াডাঙ্গা ১২:১১ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাতক্ষীরা-খুলনা মহাসড়কে দুর্ঘটনা: মাহেন্দ্র উল্টে মা ও ছেলে নিহত

Padma Sangbad
১২৪

সাতক্ষীরা সংবাদদাতা।।

সাতক্ষীরা-খুলনা মহাসড়কের ভৈরবনগর মোড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুর প্রায় ১২টার দিকে মাছবাহী ট্রলির ধাক্কায় একটি যাত্রীবাহী মাহেন্দ্র উল্টে গিয়ে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। এতে আহত হয়েছেন অন্তত ছয়জন।

নিহতরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার পদ্মশাখরা গ্রামের আব্দুস সালামের স্ত্রী শারমিন সুলতানা এবং তার ৮ বছর বয়সী ছেলে মোস্তাকিম।

আহত মাহেন্দ্র যাত্রী খায়রুল ইসলাম জানান, পাটকেলঘাটা এলাকা থেকে ৮-১০ জন যাত্রী নিয়ে মাহেন্দ্রটি সাতক্ষীরার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে ভৈরবনগর মোড়ে সামনে থেকে আসা একটি বেপরোয়া গতির মোটরসাইকেল এড়াতে গেলে পাশ থেকে আসা একটি মাছবাহী ট্রলি মাহেন্দ্রটিকে সজোরে ধাক্কা দেয়। এতে মাহেন্দ্রটি উল্টে গিয়ে যাত্রীদের ওপর চাপা পড়ে। ঘটনাস্থলেই মা ও ছেলে প্রাণ হারান এবং আরও ৬-৭ জন যাত্রী আহত হন।

খুলনার খর্ণিয়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান জানান, দুর্ঘটনার পর মরদেহ উদ্ধার করে নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। আহত ছয়জনকে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তারা চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা মহাসড়কে বেপরোয়া যান চলাচল নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

আপডেট : ০৩:১৯:২৭ পূর্বাহ্ন, বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫