চুয়াডাঙ্গা ০২:২৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জাইমা রহমানসহ পরিবারের সদস্যরা খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন

Padma Sangbad
১৪৯

অনলাইন ডেস্ক।।

সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন তার নাতনি জাইমা রহমান ও পরিবারের অন্যান্য সদস্যরা।

শুক্রবার (২ জানুয়ারি) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সমাহিত দাদির কবরে শ্রদ্ধা জানাতে পৌঁছান তারা। সকাল সাড়ে দশটার দিকে পরিবারের প্রায় ২০ সদস্য জিয়া উদ্যানে উপস্থিত হন। সেখানে তারা দীর্ঘ সময় মোনাজাতে অংশ নেন। কবর জিয়ারত শেষে সকাল ১০টা ৪০ মিনিটের দিকে তারা স্থান ত্যাগ করেন।

কবর জিয়ারতের সময় সকল সদস্যকে স্থির ও শান্ত অবস্থায় দেখা গেছে। জাইমা রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শর্মিলা রহমান এবং পরিবারের অন্যান্য নিকটাত্মীয়রা।

এর আগে, ৩১ ডিসেম্বর (বুধবার) পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সাবেক প্রধানমন্ত্রীকে তার স্বামী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরের পাশে দাফন করা হয়। ছেলে তারেক রহমান, পরিবারের অন্যান্য সদস্যদের সঙ্গে তার মাকে শেষ বিদায় জানান। দাফনের আগে সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মরহুমার প্রতি রাষ্ট্রীয় সম্মাননা ‘গার্ড অব অনার’ প্রদর্শন করা হয়।

দাফনের আগের দিন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া এভিনিউ সংলগ্ন বিশাল এলাকায় খালেদা জিয়ার ঐতিহাসিক জানাজা অনুষ্ঠিত হয়েছিল।

আপডেট : ১১:৪০:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬