চুয়াডাঙ্গা ০১:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়ার আদর্শই জাতির পথনির্দেশক হবে : আমীর খসরু

Padma Sangbad
৪৩

অনলাইন ডেস্ক।।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রের প্রতীক ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দর্শন, আদর্শ ও চিন্তা-চেতনা ধারণ করেই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হবে। তিনি শারীরিকভাবে আমাদের মাঝে না থাকলেও, তার রেখে যাওয়া আদর্শ ও রাজনৈতিক দর্শনই ভবিষ্যতে জাতির পথনির্দেশক হয়ে থাকবে।

শুক্রবার (০২ জানুয়ারি) চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড মাঠে বৌদ্ধ ধর্মীয় গুরু মহামান্য সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাস্থবিরের স্মৃতিচারণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দক্ষিণ এশিয়াসহ সারা বিশ্বের মানুষ দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে। তার রাজনৈতিক দর্শন ও মানবিক আদর্শ শুধু একটি দলের নয়, বরং সকল শ্রেণি ও ধর্মের মানুষের হৃদয়ে ধারণ করার মতো। তিনি ছিলেন একজন মহাকাব্যিক ও বিশ্ববরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্ব।

তিনি আরও বলেন, সব ধর্ম ও মতের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থানে বিশ্বাসী ছিলেন বেগম খালেদা জিয়া। তার এই উদার ও সহনশীল চিন্তাধারা আজকের সমাজে আরও বেশি প্রয়োজন। দেশনেত্রীর আত্মার মাগফিরাত কামনায় সবাইকে দোয়া করার আহ্বান জানান বিএনপির এই জ্যেষ্ঠ নেতা।

দেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরে আমীর খসরু বলেন, বিএনপি একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও কল্যাণমুখী বাংলাদেশ দেখতে চায়। দীর্ঘদিন ধরে দেশে অস্থিরতা বিরাজ করছে, যা মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ব্যাহত করছে। মানুষের কল্যাণ নিশ্চিত করতে হলে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

তিনি আক্ষেপ করে বলেন, সমাজে পারস্পরিক শ্রদ্ধাবোধ কমে যাচ্ছে এবং ভিন্নমতের প্রতি সম্মান প্রদর্শনের গণতান্ত্রিক সংস্কৃতি আমরা হারাতে বসেছি, যা দেশের জন্য উদ্বেগজনক।

আগামীর বাংলাদেশ নিয়ে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমেই একটি বৈষম্যহীন ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। উন্নয়নের সুফল যেন দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে যায়—সেটিই হওয়া উচিত আমাদের প্রধান লক্ষ্য।

আপডেট : ১১:৪৬:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২ জানুয়ারী ২০২৬