চুয়াডাঙ্গা ০২:০৮ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জকসু নির্বাচনে শিবির সমর্থিত প্যানেলের নিরঙ্কুশ জয়

Padma Sangbad
৪৫

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি), সাধারণ সম্পাদক (জিএস) ও সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে নিরঙ্কুশভাবে জয়লাভ করেছেন ছাত্রশিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’ প্যানেলের প্রার্থীরা।

বুধবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৩০ মিনিটে নির্বাচন কমিশনার অধ্যাপক ড . কানিজ ফাতিমা কাকলী কেন্দ্রীয় সংসদের ৩৮ কেন্দ্রের ফলাফল ঘোষণা করেন ।

সহ-সভাপতি (ভিপি) পদে শিবির সমর্থিত ‘অদম্য জবিয়ান ঐক্য’প্যানেলের প্রার্থী রিয়াজুল ইসলাম ৫ হাজার ৫৬৪ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত ‘ঐক্যবদ্ধ নির্ভিক জবিয়ান’ প্যানেলের প্রার্থী এ কে এম রাকিব পেয়েছেন ৪ হাজার ৬৮৮ ভোট। দু’জনের ভোটের ব্যবধান দাঁড়িয়েছে ৮৮০।

সাধারণ সম্পাদক (জিএস) পদে শিবির সমর্থিত প্যানেলের প্রার্থী আব্দুল আলিম আরিফ ৫ হাজার ৪৭০ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের প্রার্থী খাদিজাতুল কুবরা পেয়েছেন ২ হাজার ২০৩ ভোট। এ পদে দুই প্রার্থীর মধ্যে ভোটের ব্যবধান ৩ হাজার ২৬৭।

একইসঙ্গে এজিএস পদেও শিবির সমর্থিত প্যানেলের মাসুদ রানা জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৫ হাজার ০০২ ভোট। তার নিকটতম ছাত্রদল সমর্থিত প্যানেলের এজিএস প্রার্থী বিএম আতিকুর তানজিল পেয়েছেন ৩ হাজার ৮৬৮ ভোট।

আপডেট : ১১:৩৬:৪৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ জানুয়ারী ২০২৬