চুয়াডাঙ্গা ১০:২৮ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ঝিনাইদহে ৮ কনস্টেবলের কাঁধে উঠলো রূপালী ব্যাজ

Padma Sangbad
৯৬

ঝিনাইদহ প্রতিনিধি।।
ঝিনাইদহ জেলা পুলিশের মুকুটে যুক্ত হলো নতুন সাফল্যের পালক। দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে মেধা ও যোগ্যতার লড়াইয়ে জয়ী হয়ে ৮জন কনস্টেবল এখন পুলিশের এএসআই (নিরস্ত্র) রবিবার দুপুরে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ঝিনাইদহ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল পদোন্নতিপ্রাপ্ত এই বীর সদস্যদের আনুষ্ঠানিকভাবে র‌্যাংক ব্যাজ পরিয়ে দেন।
পুলিশ হেডকোয়ার্টার্সের পদ বিভাজন অনুযায়ী স্বচ্ছতার ভিত্তিতে এই পদোন্নতি প্রদান করা হয়েছে।পুলিশ সুপার নিজ হাতে ব্যাজ পরিয়ে দেওয়ার সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। পদোন্নতি মানেই শুধু পদের পরিবর্তন নয়, বরং জনগণের প্রতি দায়বদ্ধতার এক নতুন অঙ্গীকার।
পুলিশ সুপার মাহফুজ আফজাল বলেন, আপনারা এখন থেকে আরও বড় দায়িত্বের অংশীদার। পেশাদারিত্ব, সততা আর মানবিকতা যেন হয় আপনাদের কাজের মূলমন্ত্র। মনে রাখবেন, সাধারণ মানুষের শেষ আশ্রয়স্থল যেন হয় পুলিশ। ঝিনাইদহের এই নবনিযুক্ত এএসআই-দের অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে শুভেচ্ছার জোয়ার। দেশ ও জনগণের সেবায় তারা নিজেদের উজাড় করে দেবেন এমনটাই প্রত্যাশা সকলের।

আপডেট : ০৩:১৯:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬