চুয়াডাঙ্গা ০৮:১৬ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

সমাবেশে বক্তব্য দেওয়ার সময় জেলা জামায়াতের আমিরের মৃত্যু

Padma Sangbad
৪৬

কুষ্টিয়া সংবাদদাতা।।

কুষ্টিয়ায় প্রতিবাদ সমাবেশে বক্তব্যরত অবস্থায় জেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আবুল হাশেম মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সোমবার (১৯ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে কুষ্টিয়া পৌর চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একতারা মোড়ে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তৃতারত অবস্থায় অচেতন হয়ে পড়েন আবুল হাশেম। পরে তাকে শহরের থানাপাড়া মান্নান হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক সুজা উদ্দিন জোয়ার্দার জানান, তাৎক্ষনিকভাবে আমরা জানতে পেরেছি স্ট্রোকজনিত কারণে জেলা আমিরের মৃত্যু হয়েছে।

হাসপাতালের চিকিৎসক আব্দুল মোমিন জানান, ধারণা করা হচ্ছে উচ্চ রক্তচাপের ফলে মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে রোগীর মৃত্যু হয়ে থাকতে পারে।

আপডেট : ০৯:০১:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬