চুয়াডাঙ্গা ০৬:০০ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬, ১৭ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দামুড়হুদা ও দর্শনায় নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে অভিযান

Padma Sangbad
৫০

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণবিধি প্রতিপালন নিশ্চিত করতে দামুড়হুদা উপজেলায় ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়েছে। আজ শনিবার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত দামুড়হুদা উপজেলার সদর, কার্পাসডাংগা, হাউলি ও কুড়ালগাছি ইউনিয়নসহ দর্শনা পৌরসভার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে প্রতীকসহ রঙিন নির্বাচনী পোস্টার, সরকারি স্থাপনায় লাগানো ব্যানার এবং প্লাস্টিকের তৈরি নির্বাচনী প্রতীক অপসারণ করা হয়।

নির্বাচনী আচরণবিধি বাস্তবায়নে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ‌ম্যাজিস্ট্রেট মো. শাহীন আলম। এ সময় দামুড়হুদা মডেল থানা পুলিশের সদস্যরা সার্বিক সহযোগিতা করেন।

প্রশাসনের পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে নির্বাচনী আচরণবিধি যথাযথভাবে মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়েছে।

আপডেট : ১১:৩৪:১৮ অপরাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬