চুয়াডাঙ্গা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যালটের মাধ্যমেই পরিবর্তনের ডাক: চুয়াডাঙ্গায় জামায়াত আমীরের নির্বাচনী জনসভা

Padma Sangbad
৯২

চুয়াডাঙ্গা সংবাদদাতা ।।
আসন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় অংশ নিয়ে জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, ২০২৪ সালের আন্দোলন ছিল গুলির বিরুদ্ধে জনগণের প্রতিবাদ, আর আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে ব্যালটের মাধ্যমে গণমানুষের বিপ্লব।
আজ সোমবার (২৬ জানুয়ারি) বিকেল ৫টায় চুয়াডাঙ্গা শহরের টাউন ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, এবারের নির্বাচনে ১১টি দলের সমন্বয়ে একটি বৃহৎ রাজনৈতিক ঐক্য গড়ে উঠেছে। ২২টি প্রতীক এক হয়ে দুর্নীতি, দখলদারি, চাঁদাবাজি ও টেন্ডারবাজদের বিরুদ্ধে জনগণ চূড়ান্ত রায় দেবে। তিনি বলেন, গণভোটে ‘হ্যাঁ’ ভোটের বিজয় মানেই বাংলাদেশের বিজয়, আর ‘না’ ভোট মানেই দেশের পরাজয়।

তিনি অভিযোগ করে বলেন, কিছু মহল পরাজয়ের আশঙ্কায় ঐক্যবদ্ধ জোটের পক্ষে প্রচারণায় অংশ নেওয়া নারী কর্মীদের সঙ্গে অমানবিক ও অশোভন আচরণ করছে। এ বিষয়ে কঠোর ভাষায় তিনি বলেন, জামায়াতের কর্মীরা আল্লাহ ছাড়া কারও কাছে মাথা নত করে না। আমাদের ধৈর্যকে দুর্বলতা ভাবলে ভুল করবে—অশালীন আচরণের জবাব দেওয়া হবে।

যুবসমাজের প্রতি আহ্বান জানিয়ে জামায়াত আমীর বলেন, দেশের তরুণরা আর পুরোনো, ব্যর্থ ও পচনধরা রাজনীতি দেখতে চায় না। গত পাঁচ দশকের রাজনীতি দেশকে অন্ধকার পথে ঠেলে দিয়েছে এবং ভিনদেশি নির্ভরশীলতা তৈরি করেছে—এই ধারা পরিবর্তন করতেই তারা মাঠে নেমেছেন।

তিনি আরও বলেন, জামায়াতের জনপ্রতিনিধিরা ক্ষমতায় গেলে তারা কখনো অবৈধ সম্পদের পাহাড় গড়বে না। প্রতি বছর নিজেদের এবং স্বজনদের সম্পদের হিসাব প্রকাশ করতে বাধ্য থাকবে। আমাদের লক্ষ্য যুবসমাজকে ভাতা নির্ভর না করে দক্ষ করে গড়ে তোলা, যাতে তারা সম্মানের সঙ্গে দেশ গঠনে ভূমিকা রাখতে পারে।

জেলা জামায়াতের আমীর রুহুল আমীনের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জামায়াতে ইসলামীর নির্বাহী পরিষদের সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চল পরিচালক মোহাম্মদ মোবারক হোসাইন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিগবাতুল্লাহ, জাগপা’র মুখপাত্র রাশেদ প্রধান, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মোল্লা ফারুক এহসান, এবি পার্টির কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আপডেট : ১২:৪৯:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬