চুয়াডাঙ্গা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যশোরে মোটরভ্যান ছিনতাইয়ের জন্য চালককে হত্যা

Padma Sangbad
৪৫

যশোর প্রতিনিধি।।

যশোরের ঝিকরগাছায় মোটরভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে এক ভ্যানচালককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার সকালে উপজেলার শ্রীরামপুর-আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত পারভেজ হোসেন (৩০) ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় ভাড়াচালিত মোটরভ্যান চালক ছিলেন। পরিবার সূত্রে জানা গেছে, পারভেজ শারীরিকভাবে কিছুটা প্রতিবন্ধী ছিলেন।

পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার বিকেলে পারভেজ মোটরভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন। আত্মীয়স্বজন ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

শুক্রবার সকালে শ্রীরামপুর-আঙ্গারপাড়া মাঠ এলাকার একটি কলাবাগানে ঘাস কাটতে যান স্থানীয় এক গৃহবধূ। এ সময় কলাবাগানের ভেতরে একটি মরদেহ পড়ে থাকতে দেখে তিনি তাৎক্ষণিকভাবে পুলিশে খবর দেন। পরে ঝিকরগাছা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় পূর্বপরিকল্পিতভাবে পারভেজ হোসেনকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। ধারণা করা হচ্ছে, গলায় ফাঁস দিয়ে তাকে হত্যা করা হয়েছে। হত্যার পর তার মোটরভ্যানটি ছিনতাই করে নিয়ে যায় দুর্বৃত্তরা।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) দেওয়ান মোহাম্মদ শাহজালাল আলম বলেন, ‘প্রাথমিকভাবে এটি পরিকল্পিত হত্যা ও ছিনতাইয়ের ঘটনা বলে ধারণা করা হচ্ছে। নিহতের মোটরভ্যানটি এখনো উদ্ধার করা যায়নি। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

মরদেহটি ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আপডেট : ১১:৩০:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬