চুয়াডাঙ্গা ০৮:৩১ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

একের পর এক চুরি: দর্শনার আজমপুরে চোরের দৌরাত্ম্য অব্যাহত

Padma Sangbad
৩৯

দৈনিক পদ্মা সংবাদ অনলাইন ডেস্ক।।

দর্শনা পৌর এলাকার আজমপুরে একের পর এক চুরির ঘটনায় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রায় প্রতিরাতেই ঘটছে চুরির ঘটনা। যেন সত্যিই চোরে না শোনে ধর্মের কাহিনী; মসজিদ, মাদরাসা কিংবা ব্যবসা প্রতিষ্ঠান কোনোটাই রেহাই পাচ্ছে না।

সাম্প্রতিক সময়ে আজমপুরের দারুস সালাম নূরানী ক্যাডেট মাদরাসায় সংঘটিত হয়েছে দুঃসাহসিক চুরি। চোরেরা গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে ৩২ হাজার টাকা, বৈদ্যুতিক মালামালসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী চুরি করে নেয়। একই সঙ্গে পাশের বন্ধু ফার্নিচার কাঠের আড়ত থেকে একটি সাইকেলসহ অন্যান্য মালামাল চুরি হওয়ার ঘটনাও ঘটেছে।

এর আগে আজমপুর গোরস্থান জামে মসজিদের দানবাক্স ভেঙে টাকা লুটের অভিযোগ ওঠে। পাশাপাশি একই এলাকার ফারুক হোসেনের বাড়িতে গ্রিল কেটে প্রবেশ করে আলমারির তালা ভেঙে প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার, একটি মোবাইল ফোন ও নগদ টাকা চুরি করা হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিদর্শন ও প্রাথমিক তদন্ত কার্যক্রম পরিচালনা করেছে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, ঘটনাগুলো সম্পর্কে আমি অবগত রয়েছি। সংশ্লিষ্ট এলাকাগুলোতে নজরদারি বাড়ানো হয়েছে এবং চুরির সঙ্গে জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনতে অভিযান ও তদন্ত কার্যক্রম জোরদার করা হয়েছে।

ঘনবসতিপূর্ণ এলাকায় প্রকাশ্য দিবালোকে এমন দুঃসাহসিক চুরির ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

আপডেট : ১১:৪৭:০২ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬