চুয়াডাঙ্গা ০১:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে বিএনপি প্রাথর্ীর নির্বাচনী অফিসের ফেস্টুনে আগুন, অভিযোগ দায়ের

Padma Sangbad
৮৩

মোঃ ইউসুফ আলী,আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে পঞ্চগড়-১ আসনের বিএনপি’র মনোনীত এমপি পদপ্রাথর্ী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো ফেস্টুন পুড়িয়ে দেওয়া হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) গভীর রাতে আটোয়ারী উপজেলা পরিষদের পূর্ব পাশে আটোয়ারী উপজেলা প্রেসক্লাব সংলগ্ন স্থানে অবস্থিত পঞ্চগড়-১ আসনের বিএনপি মনোনীত এমপি পদপ্রাথর্ী ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির-এর ধানের শীষ প্রতিকের নির্বাচনী অস্থায়ী অফিসে টাঙ্গানো একটি ফেস্টুন অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিবর্গ কতর্ৃক গভীর রাতে পুড়িয়ে দেওয়া হয়েছে মর্মে জানা যায়। অগ্নি সংযোগের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকমর্ীগণ ঘটনাটিকে রাজনৈতিক প্রতিহিংসামূলক কর্মকান্ড হিসেবে আখ্যায়িত করে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। এ ব্যাপারে স্থানীয় বিএনপি নেতা মোঃ শাহাদাত হোসেন সাজ্জাদ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার রিপামনি দেবীকে বিষয়টি লিখিতভাবে জানিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

আপডেট : ১২:১৪:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬