চুয়াডাঙ্গা ১০:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলা মায়ের ভাষা হলে ‘ইনকিলাব জিন্দাবাদ’ চলবে না: বিদ্যুৎমন্ত্রী

Padma Sangbad
৬১

অনলাইন ডেস্ক।।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, মাতৃভাষা বাংলাকে যদি ধারণ করতে হয়, বাংলা ভাষাকে যদি মায়ের ভাষা বলতে হয়, তাহলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব মঞ্চ- এগুলোর সঙ্গে বাংলার কোনও সম্পর্ক নেই।

শনিবার (২১ ফেব্রুয়ারি) জেলা প্রশাসনের আয়োজনে সিরাজগঞ্জ শিল্পকলা একাডেমিক অডিটোরিয়ামে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আমার এসব কথায় অনেকে আমাকে ভারতের দালাল বানিয়ে ফেলবে। তারপরও আমি বলবো, কারণ আমার জীবন আছে বলেই আমি মুক্তিযুদ্ধে গিয়েছি এবং আমি মন্ত্রী হয়েছি।

ইকবাল হাসান টুকু বলেন, নিজের ভাষাকে ঠিকমতো জানার চেষ্টা না করায় আমাদের মধ্যে জাতীয়তাবোধ গড়ে ওঠেনি। নিজের ভাষা ও নিজের দেশ আমাদেরকেই গড়ে তুলতে হবে, অন্য কেউ এসে গড়ে দেবে না।

তিনি বলেন, যে জাতি নিজের রাষ্ট্রের ইতিহাস জানে না, ভাষার ইতিহাস জানে না সে জাতি বড় হতে পারে না, সম্মিলিত প্রচেষ্টায় বাঙলা ভাষা জ্ঞান-বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং ভবিষ্যৎ প্রজন্ম ভাষার সমৃদ্ধ ঐতিহ্য ধরে রাখতে সক্ষম হবে।

জেলা প্রশাসক মো.আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে পুলিশ সুপার সাইফুল ইসলাম সানতুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জেলা শাখার সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু উপস্থিত ছিলেন।

আপডেট : ১১:৪৫:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬