চুয়াডাঙ্গা ০৮:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জিম্বাবুয়েকে বড় ব্যবধানে হারিয়ে এগিয়ে গেল উইন্ডিজ

Padma Sangbad
১২৪

খেলাধুলা ডেস্ক।।
জিম্বাবুয়েকে ১০৭ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটের এ জয়ে সেমিফাইনালের পথে এগিয়ে থাকলো ক্যারিবীয়রা।

আজ সোমবার গ্রুপ ওয়ানের ম্যাচে মুম্বাইয়ের ওয়াংখেড়েতে খেলতে নামে দুদল। যেখানে প্রথমে ব্যাট করা উইন্ডিজ শিমরন হেটমায়ারের ঝড়ে নির্ধারিত ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ২৫৪ রান করে। জবাবে ব্যাট করতে নেমে গুদাকেশ মোটির ঘূর্ণিতে ১৭.৪ ওভারে ১৪৭ রানে শেষ হয় জিম্বাবুয়ের ইনিংস।

এ ম্যাচে বেশ কয়েকটি রেকর্ড হয়েছে। যেখানে টি-টোয়েন্টি বিশ্বকাপের এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান হলো, (উইন্ডিজ, ২৫৪)। সর্বোচ্চ ২৬০/৬, ২০০৭ সালে কেনিয়ার বিপক্ষে শ্রীলংকার। টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের এটি সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২১৮/৫, ২০২৪ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।

টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজের তৃতীয় সর্বোচ্চ স্কোর এটি। সর্বোচ্চ ২৫৮/৫, ২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। এছাড়া টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ভারতের, ২০২৪ সালে ২৩৪/২। স্বীকৃত টি-টোয়েন্টিতেই ওয়াংখেড়ে স্টেডিয়ামে সর্বোচ্চ। আগের সর্বোচ্চ ২৪৭/৯, ২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ২৪৭/৯।

আছে আরও রেকর্ড, ১৯ বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের দ্রুততম ফিফটি করলেন শিমরন হেটমায়ার। ভাঙল ক্রিস গেইলের রেকর্ড (২৩ বল, বিপক্ষ অস্ট্রেলিয়া, ২০০৯)।

ওয়েস্ট ইন্ডিজ ইনিংসে ১৯টি ছক্কা, যা টি-টোয়েন্টি বিশ্বকাপে যৌথ সর্বোচ্চ। ২০১৪ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ১৯টি ছক্কা মারে নেদারল্যান্ডস।

এবারের বিশ্বকাপে শিমরন হেটমায়ারের ছক্কা ১৭টি। যা এক বিশ্বকাপে যৌথভাবে সর্বোচ্চ। ২০২৪ সালে হেটমায়ার সতীর্থনিকোলাস পুরানও মেরেছিলেন ১৭টি ছক্কা।

এদিকে ১৪.০৭ হেটমায়ার ও পাওয়েলের জুটিতে ওভারপ্রতি রান। টি-টোয়েন্টি বিশ্বকাপে শতরানের জুটিতে এর চেয়ে বেশি ওভারপ্রতি রান আছে শুধু একটি জুটিতে। ২০২৪ সালে কানাডার বিপক্ষে যুক্তরাষ্ট্রের অ্যারন জোন্স ও আন্দ্রিস গুসের (১৭.২৯)।

এদিন ২৫৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সেভাবে নিজেদের মেলে ধরতে পারেনি গ্রুপ পর্বে চমক দেখানো জিম্বাবুয়ে। আকিল হোসেন ও গুদাকেশ মোতির ঘূর্ণিতে দলটির ব্যাটাররা পরাস্থ হন। সর্বোচ্চ ২১ বলে ৪৩ রান করেন ব্র্যাড ইভান্স। তিনি ২টি চার ও ৫টি ছক্কা হাঁকান। এছাড়া ডিওন মায়ার্স ২৮ ও অধিনায়ক সিকান্দার রাজা ২৭ রান করেন।

উইন্ডিজ বোলারদের মধ্যে মোটি ৪টি ও আকিল ৩টি উইকেট নেন।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে হেটমায়ার ও রোভম্যান পাওয়েলের ঝড়ে বিশাল সংগ্রহ পায় ক্যারিবীয়রা। ১৯ বলে ফিফটি করা হেটমায়ার শেষ অবধি ৩৪ বলে ৮৫ রান করেন। তিনি সমান ৭টি ছক্কা ও চার হাঁকান। আর পাওয়েল ৩৫ বলে ৪টি চার ও ছক্কায় ৫৯ রান করেন। এছাড়া শেরফান রাদারফোর্ড ১৩ বলে ৩১ রানে অপরাজিত থাকেন।

জিম্বাবুয়ে বোলারদের মধ্যে ২টি করে উইকেট নেন রিচার্ড এনগারাভা ও ব্লেসিং মুজারবানি।

আপডেট : ০৪:৫৮:৩৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারী ২০২৬