চুয়াডাঙ্গা ০২:৫৭ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যা: প্রধান আসামী নূরা গ্রেপ্তার

Padma Sangbad
৮০

অনলাইন ডেস্ক।।
নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার মামলার প্রধান আসামী নূর মোহাম্মদ নূরাসহ দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ

শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে মামলার প্রধান আসামী নূরাকে গাজীপুরের মাওনা ও আরেক আসামী হযরত আলীকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক।

এর আগে শুক্রবার দুপুরে এ মামলার আরও ৫ জন আসামী গ্রেপ্তারের কথা জানান ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক।

এ নিয়ে কিশোরী হত্যা মামলার মোট ৯ জন আসামীর মধ্যে ৪ জন ধর্ষকসহ ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এ দিকে এই মামলায় গ্রেপ্তার হওয়া আহম্মদ আলী দেওয়ানকে মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতির পদ থেকে বহিস্কার করেছে নরসিংদী সদর উপজেলা বিএনপি।

শুক্রবার রাত ১০টার দিকে সদর উপজেলা বিএনপির সভাপতি আবু সালেহ্ চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন স্বাক্ষরিত দলীয় চিঠিতে এ তথ্য জানানো হয়।

আপডেট : ১২:৪৫:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬