চুয়াডাঙ্গা ১১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

‘ফ্যামিলি কার্ড’ প্রতারণা, অর্ধ শতাধিক নারীর এনআইডি উদ্ধার!

Padma Sangbad
৬৭

সাতক্ষীরা সংবাদদাতা।।
সাতক্ষীরার কলারোয়ায় মিলন হোসেন (৪৪) নামে এক প্রতারকের কাছ থেকে অর্ধ শতাধিক নারীর জাতীয় পরিচয় পত্র (এনআইডি) ফটোকপি ও ছবি উদ্ধার করা হয়েছে। ফ্যামিলি কার্ড দেওয়ার নামে ৫২ জন নারীর কাছ থেকে এসব এনআইডি ও ছবি সংগ্রহ করা হয়।

মিলন হোসেন উপজেলার কেরালকাতা ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের আব্দুল মালেকের ছেলে।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে একাধিক নারীদের কাছে থেকে অভিযোগ পেয়ে স্থানীয় বিএনপি নেতারা অভিযুক্ত মিলন হোসেনের বাড়ি গিয়ে তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে ৫২টি ছবিসহ জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ফিরিয়ে দেন। এসময় অভিযোগ দেওয়া নারীরা উপস্থিত ছিলেন।

স্থানীয় নারীদের অভিযোগ, ফ্যামিলি কার্ড করে দেবে বলে সম্প্রতি মিলন তাদের কাছ থেকে বিভিন্ন অংকের টাকা, ছবি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি নিয়ে যায়।

স্থানীয় ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম জানান, একাধিক নারীর কাছ থেকে খবর পেয়ে শনিবার সকালে মিলনের বাড়িতে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে মিলন ৫২টি ছবিসহ এনআইডি কার্ডের ফটোকপি বের করে দেয় এবং এসময় তিনি স্বীকার করেন ফ্যামিলি কার্ড দেবে বলে এগুলো নিয়েছেন।

তিনি আরও বলেন, ‘মিলন হোসেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ কর্মী এবং প্রতারক চরিত্রের। এর আগে মাদকসহ বিভিন্ন মামলার আসামি ও কারাগারে ছিল।’

উপস্থিত হেলাতলা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সরদার বলেন, ‘আমরা তাকে পুলিশে সোপর্দ করতে চাইলেও স্থানীয় মানুষের অনুরোধে তার পরিবারের জিম্মায় রেখে আসা হয়েছে। তবে এ ঘটনায় বিএনপি নেতা জহুরুল ইসলাম বাদী হয়ে কলারোয়া থানায় একটি অবিযোগ দায়ের করেছেন ‘

কেরালকাতা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোনিয়া লায়লা বিষয়টি নিশ্চিত করে জানান, প্রতারক মিলন হোসেন এর আগেও এলাকায় বিভিন্ন ধরনের অপরাধের সঙ্গে জড়িত।

কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম শাহিন বলেন, ‘আমরা একটা অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

আপডেট : ১২:০৫:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬