চুয়াডাঙ্গা ০৩:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

আবারও সৌদির মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান

Padma Sangbad
৫৮

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এবার মার্কিন ঘাঁটি ও সৌদি আরবের একটি বিমানবন্দরকে নিশানা করা হয়েছে। রবিবার (১ মার্চ) আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সৌদি আরব জানিয়েছে, ইরানের নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে।

এ অভিযানে রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দর ও মার্কিন সেনা সদস্যদের অবস্থানরত প্রিন্স সুলতান বিমানঘাঁটিকে লক্ষ্য করে ছোড়া হয়েছিল।

এএফপিকে একটি সূত্র জানিয়েছে, রবিবার বিকেলে রিয়াদ বিমানবন্দর ও প্রিন্স সুলতান এয়ারবেসের কাছে ইরানি ক্ষেপণাস্ত্র সফলভাবে ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা।

কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রতিরোধ অভিযানে বিমান চলাচলে কোনো বিঘ্ন ঘটেনি এবং কোনো প্রাণহানি বা স্থাপনার ক্ষয়ক্ষতিও হয়নি। বিমানবন্দর সংলগ্ন এক প্রত্যক্ষদর্শী বলেন, তিনি আকাশে ক্ষেপণাস্ত্র প্রতিহত হওয়ার দৃশ্য ও শব্দ শুনেছেন।

এর আগে দুবাই, আবুধাবি, কুয়েত সিটি এবং মানামার বিমানবন্দরগুলোও ইরানি হামলার লক্ষ্যবস্তু হয়েছে। এরমধ্যে আবুধাবির এক ঘটনায় একজন নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।

আলজাজিরা জানিয়েছে, সৌদি আরবে মার্কিন সামরিক ঘাঁটি ও সদস্যরা অবস্থান করলেও বৃহত্তর মার্কিন স্থাপনাগুলো রয়েছে বাহরাইন ও কাতার।।

আপডেট : ০৫:০৪:৫৫ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬