চুয়াডাঙ্গা ০৪:১৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

চেয়ারম্যান পদে মিলনকে দেখতে চায় জামালপুর সদরবাসী

Padma Sangbad
৮৭

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই সারা দেশে শুরু হয়েছে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে প্রস্তুতি ও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতা। এরই ধারাবাহিকতায় জামালপুর সদর উপজেলাতেও বইছে নির্বাচনী হাওয়া। সম্ভাব্য প্রার্থীরা ইতোমধ্যে মাঠে নেমে প্রচার-প্রচারণা ও জনসংযোগ শুরু করেছেন। চায়ের দোকান, পাড়া-মহল্লা, হাট-বাজার, মাঠঘাট ও বিভিন্ন সামাজিক আড্ডায় এখন আলোচনার কেন্দ্রবিন্দু উপজেলা পরিষদ নির্বাচন। স্থানীয়দের একটি অংশের দাবি, দলমত নির্বিশেষে তারা উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চান জামালপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমীন মিলনকে।

স্থানীয় সূত্রে জানা যায়,১ নং কেন্দুয়া ইউনিয়ন,২ নং শরীফপুর ইউনিয়ন,৩ নং লক্ষীরচর ইউনিয়ন,৪ নং তুরসীরচর ইউনিয়ন,৫ নং ইটাইল ইউনিয়ন,৬ নং নরুন্দি ইউনিয়ন,৭ নং ঘোড়াধাপ ইউনিয়ন,৮ নং বাঁশচড়া ইউনিয়ন,৯ নং রানাগাছা ইউনিয়ন,১০ নং শ্রীপুর ইউনিয়ন,১১ নং শাহবাজপুর ইউনিয়ন,১২ নং তিতপল্লা ইউনিয়ন,১৩ নং মেষ্টা ইউনিয়ন,১৪ নং দিগপাইত ইউনিয়ন,১৫ নং রশিদপুর ইউনিয়ন এর ৩৮৫ টি গ্রাম দীর্ঘদিন ধরে এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত রুহুল আমীন মিলন । তিনি প্রতিটি গ্রাম ঘুরে জনগণের কাছে নানা প্রতিশ্রুতি দিয়ে বেড়াচ্ছেন। সেই সঙ্গে এলাকাবাসীও তাকে নিয়ে নতুন স্বপ্ন দেখছেন। এলাকার মানুষের অধিকার আদায়ের যে কোনো কর্মসূচিতে তিনি সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন দির্ঘ দিন থেকে । নির্বাচনে প্রার্থী হতে আগ্রহী মিলন ইতিমধ্যেই জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে জনসংযোগ, উঠান বৈঠকসহ নানা প্রচারণা মুখে মুখে চালাচ্ছেন। তরুণ প্রজন্মের পথনির্দেশক হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন গ্রামাঞ্চলে মানবিক সহায়তা ও সমাজসেবামূলক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখার কথাও জানান এলাকাবাসী।

সমর্থকদের মতে, সাধারণ মানুষের মধ্যে তার জনপ্রিয়তা উল্লেখযোগ্য এবং নির্বাচনে অংশ নিলে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হবেন।

এ বিষয়ে রুহুল আমীন মিলন বলেন, জনগণ যদি আমাকে ভোট দিয়ে চেয়ারম্যান নির্বাচিত করেন, তাহলে আমি জনগণের অধিকার আদায়ে অগ্রণী ভূমিকা রাখবো। আমার রাজনীতি জনগণকে নিয়ে। সরকারের উন্নয়নের ধারাকে এগিয়ে নিতে আমি সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নিরলসভাবে কাজ করতে চাই। তিনি আরও বলেন, আমি মৃত্যুর পূর্ব মুহূর্ত পর্যন্ত জনগণের সেবক হিসেবে থাকতে চাই। আশা করি জামালপুর উপজেলাবাসী আমাকে সেই সুযোগ দেবেন।সব সময় চিন্তা দলের জন্য কাজ করার আর এলাকার জনগণের পাশে থেকে দ্বায়িত্ব পালন করার মানুষের সেবা মূলক কাজ গুলো করবেন বলে জানান ।।

আপডেট : ১২:৩৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬