চুয়াডাঙ্গা ০৯:৩২ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ওসমান হাদি হত্যা মামলার আসামি ফয়সাল ভারতে গ্রেপ্তার

Padma Sangbad
৪৪

আন্তর্জাতিক ডেস্ক।।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে ভারতের পুলিশ।

রোববার (৮ মার্চ) পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়। পশ্চিমবঙ্গ পুলিশের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা এএনআই এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ ও অবস্থানের অভিযোগে রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং আলমগীর হোসেন নামে দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সের (এসটিএফ) সদস্যরা অভিযান চালিয়ে রোববার তাদের আটক করেন। পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশে সংঘটিত রাজনৈতিক কর্মী শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

আপডেট : ০৫:৩২:২৯ পূর্বাহ্ন, সোমবার, ৯ মার্চ ২০২৬