চুয়াডাঙ্গা ০৬:১১ পূর্বাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর ঘটনা, তদন্তে পুলিশ

Padma Sangbad
১১৩

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা বালিকা বিদ্যালয়ের শহীদ মিনারে আপত্তিকর সামগ্রী রেখে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গতকাল সোমবার দুপুরে ফেসবুকে ছড়িয়ে পড়া কয়েকটি ছবির মাধ্যমে বিষয়টি সামনে আসে। পরে বিদ্যালয় কর্তৃপক্ষ বিষয়টি জানার পর পুলিশকে অবহিত করে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবির জানান, স্কুল ছুটির পর কোনো একসময় বহিরাগতরা বিদ্যালয়ে প্রবেশ করে এ কাজ করেছে বলে ধারণা করা হচ্ছে। তিনি ঘটনাটিকে শহীদ মিনারের অবমাননা ও ছাত্রীদের প্রতি অসম্মানজনক আচরণ হিসেবে উল্লেখ করে দোষীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

ঘটনাটি নিয়ে অভিভাবক ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তারা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার এবং জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেহেদী হাসান বলেন, অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।।

আপডেট : ০৯:৫৪:২৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬