চুয়াডাঙ্গা ০৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

রোববার থেকে নতুন সময়সূচিতে অফিস

Padma Sangbad
৯৬

অনলাইন ডেস্ক।।
সরকারি দপ্তরের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে সরকার। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অফিস সময় এক ঘণ্টা কমিয়ে সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত করা হয়েছে, যা রোববার (৫ এপ্রিল) থেকে কার্যকর হবে।

বর্তমানে সরকারি অফিস সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত চালু থাকলেও নতুন নির্দেশনায় প্রতিদিন এক ঘণ্টা কম সময় খোলা থাকবে। একই সঙ্গে দেশের সব দোকান ও শপিংমল সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে, যা শুক্রবার (৩ এপ্রিল) থেকেই কার্যকর হয়েছে।

গত বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

এদিকে, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট মোকাবিলায় বিদ্যুৎ বিভাগ সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার আওতায় প্রতিদিন প্রায় ৩ হাজার ১০০ মেগাওয়াট বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

সরকারি ব্যয় কমানোর অংশ হিসেবে প্রধানমন্ত্রী, মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা সরকারি কাজে ব্যবহৃত গাড়ির জ্বালানির মাসিক বরাদ্দ ৩০ শতাংশ কম নেবেন। পাশাপাশি সরকারি কর্মকর্তাদের জন্য গাড়ি কেনায় সুদমুক্ত ঋণ প্রদান আপাতত বন্ধ রাখা হয়েছে।

এছাড়া, সরকারি অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ স্থগিত করা হয়েছে এবং অভ্যন্তরীণ প্রশিক্ষণ ব্যয় ৫০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপডেট : ১১:৫০:৫০ অপরাহ্ন, শনিবার, ৪ এপ্রিল ২০২৬