চুয়াডাঙ্গা ০৮:১২ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে বস্তিতে আগুন, পুড়ল ৪০টি ঘর

Padma Sangbad
৬৪

গাজীপুর টঙ্গী সংবাদদাতা।।
গাজীপুরের টঙ্গীতে একটি বস্তিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এতে অন্তত ৪০টি ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সন্ধ্যা পৌনে সাতটার দিকে গাজীপুর মহানগরীর ৫৫ নং ওয়ার্ডেরমাছিমপুর এলাকার নিশাত মহল্লা বস্তিতে এ আগুনের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বস্তির একটি ঘরে আগুন লাগার পর মুহূর্তের মধ্যে তা আশপাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের টঙ্গী ও উত্তরা স্টেশনের মোট পাঁচটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এলাকাটিতে প্রবেশের রাস্তা সংকীর্ণ ও অপর্যাপ্ত হওয়ায় ফায়ার সার্ভিসের গাড়ি সরাসরি ঘটনাস্থলে প্রবেশ করতে পারেনি, ফলে আগুন নিয়ন্ত্রণে আনতে কিছুটা বিলম্ব হয়।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ঢাকা জোন-৩ এর উপসহকারী পরিচালক আব্দুল মান্নান জানান, আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। ক্ষয়ক্ষতির পরিমাণ ও আগুনের কারণ তদন্তের পর জানা যাবে বলে জানান তিনি।

আপডেট : ০৩:১৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬