চুয়াডাঙ্গা ০৩:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

তামিমকে প্রধান বিসিবির আহ্বায়ক কমিটি ঘোষণা

Padma Sangbad
৬৯

খেলাধুলা ডেস্ক।।
বিসিবির বোর্ড ভেঙে দিয়ে আহ্বায়ক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ এনএসসি। ১১ সদস্যের এই আহ্বায়ক কমিটির প্রধান হিসেবে মনোনীত করা হয়েছে তামিম ইকবালকে। মঙ্গলবার বিকেলে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন এনএসসির ক্রীড়া পরিচালক আমিনুল এহসান।

কমিটির অন্যরা হলেন- রাশনা ইমাম, মির্জা ইয়াসির আব্বাস, সৈয়দ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, মিনহাজুল নান্নু, আতাহার আলী খান, তানজীম চৌধুরী, সালমান ইস্পাহানি, রফিকুল ইসলাম ও ফাহিম সিনহা। আগামী তিন মাসের মধ্যে হবে নির্বাচন।

গত ৬ অক্টোবর বিতর্কিত ও প্রশ্নবিদ্ধ নির্বাচনের মাধ্যমে ক্রিকেট বোর্ডের পরিচালনা পর্ষদ গঠিত হয়। বিসিবির সেই পরিচালনা পর্ষদের সভাপতি ছিলেন আমিনুল ইসলাম বুলবুল।

আপডেট : ০২:২৯:১৬ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬