চুয়াডাঙ্গা ০৬:২৮ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ট্রাম্পের সিদ্ধান্ত: সাময়িকভাবে দুই সপ্তাহের যুদ্ধবিরতি!

Padma Sangbad

Oplus_131072

১৩৬

অনলাইন ডেস্ক:
মধ্যপ্রাচ্যের উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট Donald Trump ইরানের ওপর বোমাবর্ষণ ও হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী Shehbaz Sharif এবং সেনাপ্রধান Asim Munir-এর সঙ্গে আলোচনার ভিত্তিতেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত হিসেবে ইরানকে হরমুজ প্রণালি নিরাপদ ও উন্মুক্ত রাখার কথা বলা হয়েছে।
ট্রাম্প একে “দ্বিপাক্ষিক যুদ্ধবিরতি” উল্লেখ করে দাবি করেন, যুক্তরাষ্ট্র তাদের সামরিক লক্ষ্য অর্জন করেছে এবং এখন দীর্ঘমেয়াদি শান্তির দিকে অগ্রসর হচ্ছে। তিনি আরও জানান, ইরানের ১০ দফা প্রস্তাব আলোচনার ভিত্তি হিসেবে বিবেচিত হচ্ছে এবং কয়েকটি বিষয়ে ইতোমধ্যে অগ্রগতি হয়েছে।
বিশ্লেষকদের মতে, ইরানের সক্রিয় অংশগ্রহণে কূটনৈতিক তৎপরতা জোরদার হয়েছে। আগামী দুই সপ্তাহকে চূড়ান্ত সমঝোতার জন্য গুরুত্বপূর্ণ সময় হিসেবে দেখা হচ্ছে।
সূত্র: আল-জাজিরা

আপডেট : ০৭:৪৭:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬