চুয়াডাঙ্গা ০২:০৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় গোপনে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে তেল বিক্রি,৩০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
১৭৯

শিমুল রেজা।।
চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় বোতলজাত ভোজ্যতেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি ও বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করে। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান। বুধবার (৮ এপ্রিল) সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার মুন্সিগঞ্জ বাজারে তদারকিমূলক অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।

অধিদপ্তরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৪০ ধারায় বোতলজাত ভোজ্যতেলের (সয়াবিন) দাম নির্ধারিত মূল্যের চেয়ে বেশিতে বিক্রি ও বাজারজাত করায় মুক্তার হোসেন খানের প্রতিষ্ঠান খান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

তিনি আরও জানান, তদারকিকালে আইন মেনে মানসম্মত পণ্য কেনাবেচা, ভাউচার সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বিক্রি না করা এবং নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য বিক্রির জন্য ব্যবসায়ীদের সচেতন ও নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে সার্বিক সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি রফিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি টিম। নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান মোহাম্মদ মামুনুল হাসান।।

আপডেট : ১০:৩১:১৭ অপরাহ্ন, বুধবার, ৮ এপ্রিল ২০২৬