চুয়াডাঙ্গা ০২:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে বিজয়ী বিএনপির বাদশা

Padma Sangbad
১৫২

জাতীয় সংসদের বগুড়া-৬ (সদর) আসনের উপনির্বাচনে বিজয়ী হয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। তিনি ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ২১৫ ভোট।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৫৬ হাজার ৯০৪ ভোট।

আজ বৃহস্পতিবার রাতে জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এ আসনের উপনির্বাচনে পোস্টাল ব্যালট বাদে মোট ৪২ দশমিক ৪৯ শতাংশ ভোট পড়েছে।

তবে নির্বাচন শেষে ফলাফল শিটে স্বাক্ষর নেওয়া ও ভোট গণনার বিভিন্ন বিষয় নিয়ে অভিযোগ তুলেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী আবিদুর রহমান সোহেল। তিনি বলেন, কয়েকটি কেন্দ্রে তাদের এজেন্টদের সঙ্গে অসহযোগিতা করা হয়েছে এবং ফলাফল সংক্রান্ত কিছু বিষয়ে আপত্তি রয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, বগুড়া-৬ আসনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৫০ হাজার ৩০৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ১৯ হাজার ৯২৩ জন, নারী ভোটার ২ লাখ ৩০ হাজার ৩৭৪ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ১০ জন।

২১টি পৌর ওয়ার্ড ও সদর উপজেলার ১১টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটকেন্দ্র ছিল ১৫০টি এবং বুথের সংখ্যা ৮৩৫টি। এর মধ্যে ৭৮৭টি স্থায়ী ও ৪৮টি অস্থায়ী বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

বিচ্ছিন্ন ঘটনার মধ্য দিয়ে ভোটগ্রহণ শেষে সন্ধ্যার পর কেন্দ্রভিত্তিক ফলাফল সংগ্রহ করে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হয়।

আপডেট : ০৫:৫০:০০ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬