চুয়াডাঙ্গা ০৬:০৪ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনা রেল বাজারে রাবিত কুকারিজে তালা ভেঙে চুরি, ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1,"remove":2},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৯৪

দৈনিক পদ্মা সংবাদ | নিজস্ব প্রতিবেদক।

চুয়াডাঙ্গা জেলার শিল্পনগরী দর্শনা রেল বাজারে অবস্থিত রাবিত কুকারিজ নামের একটি ব্যবসা প্রতিষ্ঠানে তালা ভেঙে চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা আজ বৃহস্পতিবার আনুমানিক সকাল ৬ টায় দোকানের তালা ভেঙে নগদ অর্থসহ বিভিন্ন মালামাল নিয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে এসে ব্যবসায়ী দোকানের তালা ভাঙা অবস্থায় দেখতে পান। পরে ভেতরে প্রবেশ করে নগদ টাকা ও মূল্যবান মালামাল খোয়া যাওয়ার বিষয়টি নিশ্চিত হন। এ ঘটনায় বাজারের অন্যান্য ব্যবসায়ীদের মাঝেও চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।
ব্যবসায়ীরা জানান, সম্প্রতি দর্শনা এলাকায় একের পর এক চুরির ঘটনা ঘটলেও কার্যকর ব্যবস্থা না নেওয়ায় চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাতের নিরাপত্তা জোরদার না থাকায় ব্যবসা প্রতিষ্ঠানগুলো ঝুঁকির মধ্যে রয়েছে।
স্থানীয় ব্যবসায়ীদের দাবি, বাজারে স্থাপিত সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে দ্রুত চোরদের শনাক্ত ও আটক করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীকে আরও তৎপর হয়ে বাজার এলাকায় নিয়মিত টহল জোরদারের আহ্বান জানান তারা।
ব্যবসায়ীরা আরও বলেন, দ্রুত চোরদের আইনের আওতায় আনা না হলে বাজারের ব্যবসায়ী সমাজ বড় ধরনের নিরাপত্তাহীনতায় পড়বে।

দর্শনা থানার ওসি (তদন্ত) হিমেল রানা বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।।

আপডেট : ০৫:০৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২৬