আটোয়ারীতে ইয়াবাসহ দু’জন আটক

আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ সোহেল রানা (২৯) ও মোঃ তৈয়ব আলী (২৮) নামের দু’জনকে আটক করেছে। আটককৃতরা উপজেলার রাধানগর ইউনিয়নের ছোটদাপ গ্রামের মৃত শামসুল আলম ও মৃত সহিম উদ্দীনের পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় শনিবার (০২ মে) রাত প্রায় সাড়ে নয় টার দিকে এসআই আরশাদুল হকের নেতৃত্বে থানা পুলিশের একটি চৌকশ টিম অভিযান পরিচালনা করে ফকিরগঞ্জ বাজারের মুন্সির হোটেলের পিছনে একটি খড়িঘরে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বেচাকেনা করার সময় ১০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোহেল রানা ও তৈয়ব আলীকে আটক করতে সক্ষম হয়। পুলিশ জানায়, মাদক কেনাবেচার সময় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা দৌড়ে পালানোর চেষ্টা করে। আটকের সময় পুলিশ ও আসামীদের মাধ্যে ধস্তাধস্তির ঘটনা ঘটে। অতঃপর আটককৃত আসামীদের দেহ তল্লাশি করে ১০৫ পিচ নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেন। এ ব্যাপারে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান ইয়াবাসহ দুইজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে ২০১৮ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারায় আটোয়ারী থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হযেছে। মামলা নং- ০২, তারিখ: ০৩/০৫/২০২৬। আটককৃতদের পুলিশ স্কর্টের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।।


















