চুয়াডাঙ্গা ০২:০১ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে লটারীর মাধ্যমে ধান সংগ্রহে ১৩৮ জন কৃষক নির্বাচিত

Padma Sangbad
১২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় সরকারি গুদামে বোরো ধান সংগ্রহ কার্যক্রমের কৃষক বাছাইয়ে ডিজিটাল লটারীর আয়োজন করা হয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে রবিবার (২৪ মে) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ লটারীতে ১৩৮ জন কৃষককে নির্বাচিত করা হয়েছে। জানা গেছে, চলতি মৌসুমে ধান বিক্রির জন্য মোট ১,১৭২ জন কৃষক আবেদন করেন। সেখান থেকে ডিজিটাল লটারীর মাধ্যমে চুড়ান্তভাবে ১৩৮জন কৃষককে নির্বাচন করা হয়। লটারীতে নির্বাচিত কৃষকেরা সরকারি খাদ্য গুদামে নির্ধারিত পরিমান ধান বিক্রির সুযোগ পাবেন। চলতি মৌসুমে প্রতি কেজি ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে ৩৬ টাকা। উপজেলায় এ বছর ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪১০ মেট্রিক টন। লটারীতে মির্জাপুর ইউনিয়ন থেকে ৪২ জন, তোড়িয়া ১০ জন, আলোয়াখোয়া ১৯ জন, রাধানগর ২৬ জন, বলরামপুর ২৬ জন এবং ধামোর ইউনিয়ন থেকে ১৫ জন কৃষক নির্বাচিত হন। কৃষকরা জানান, বর্তমানে পর্যাপ্ত রোধ না থাকায় ধান শুকাতে সমস্যা হচ্ছে। ফলে নির্ধারিত সময়ের মধ্যে ধান দিতে পারবেন না বলে আশঙ্কা করছেন তারা। পাশাপাশি কৃষকদের অভিযোগ, বিভিন্ন অজুহাতে গুদাম কতর্ৃপক্ষ সিন্ডিকেটের মাধ্যমে ধান ব্যবসায়ীদের কাছ থেকে ধান ক্রয়ের চেষ্টা করতে পারে। এতে প্রকৃত কৃষকরা বঞ্চিত হওয়ার শঙ্কা প্রকাশ করছেন তারা। ডিজিটাল লটারী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মোছাঃ মসলিমা খাতুন, ফকিরগঞ্জ খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন, রাজনৈতিক নেতৃবৃন্দ, কৃষক প্রতিনিধিসহ স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীগন।।

আপডেট : ১২:১৫:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬