চুয়াডাঙ্গা ১২:৩০ অপরাহ্ন, বুধবার, ২৭ মে ২০২৬, ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

হরমুজ প্রণালিতে টোল পরিশোধে ইরানের রিয়াল বাধ্যতামূলক করার প্রস্তাব

Padma Sangbad
১৪১

অনলাইন ডেস্ক :
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজগুলোর জন্য নতুন একটি নীতিমালা প্রস্তাব করেছে ইরান। দেশটির পার্লামেন্টের ন্যাশনাল সিকিউরিটি কমিশনের প্রধান জানিয়েছেন, প্রণালিটি অতিক্রম করতে হলে বাণিজ্যিক জাহাজগুলোকে ট্রানজিট ফি ইরানের নিজস্ব মুদ্রা ‘রিয়াল’-এ পরিশোধ করতে হতে পারে।
শুক্রবার (১০ এপ্রিল) মুম্বাইয়ে অবস্থিত ইরানের কনস্যুলেট জেনারেল এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টে এই প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করে। যদিও এটি এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নয়, তবে বাস্তবায়িত হলে আন্তর্জাতিক শিপিং খাতে বড় ধরনের প্রভাব পড়তে পারে।
বিশ্লেষকদের মতে, এই উদ্যোগের পেছনে প্রধান লক্ষ্য হচ্ছে বৈশ্বিক বাণিজ্যে মার্কিন ডলারের একক প্রভাব কমানো। এর আগে আঞ্চলিক উত্তেজনার সময়, বিশেষ করে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে সংঘাতের প্রেক্ষাপটে, ইরান অস্থায়ীভাবে এই প্রণালিতে জাহাজ চলাচলে টোল আরোপ করেছিল। তখন কিছু ক্ষেত্রে চীনা মুদ্রা ইউয়ানে শুল্ক আদায়ের ঘটনাও সামনে আসে।
বাণিজ্যিক তথ্যসূত্র বলছে, গত মার্চ মাসে অন্তত কয়েকটি জাহাজ ডলারের পরিবর্তে ইউয়ানে অর্থ পরিশোধ করেছে। এই প্রেক্ষাপটে ইরান ও চীন বৈশ্বিক অর্থনীতিতে বিকল্প মুদ্রার ব্যবহার বাড়াতে যৌথভাবে কাজ করছে বলেও ধারণা করা হচ্ছে।
প্রস্তাবটি কার্যকর হলে, হরমুজ প্রণালি দিয়ে যাতায়াতকারী আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলোকে বাধ্যতামূলকভাবে ইরানি রিয়াল ব্যবহার করতে হতে পারে। এতে একদিকে যেমন কৌশলগত এই জলপথে ইরানের প্রভাব বাড়বে, অন্যদিকে বৈশ্বিক অর্থব্যবস্থায়ও নতুন পরিবর্তনের সম্ভাবনা তৈরি হতে পারে।
সূত্র: আলজাজিরা

আপডেট : ০৮:০৩:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬