শিরোনাম :
দর্শনায় রাতভর অভিযানে ৪ পরোয়ানাভুক্ত আসামী গ্রেফতার
Padma Sangbad
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{},"is_sticker":false,"edited_since_last_sticker_save":false,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক :
চুয়াডাঙ্গার দর্শনা থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ১০ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ রাতব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে ৪ জন পরোয়ানাভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়েছে। পৃথক অভিযানে তাদের নিজ নিজ বসতবাড়ি থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— মোঃ হাফিজুল ইসলাম, হ্যাপি (৪০), মোঃ সুমন মিয়া (৩৯), মোঃ শাহাবুদ্দিন বদ্দি (৩৯) এবং মোছাঃ ছালমা খাতুন (৩৯)। তারা সকলেই বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদের ১১ এপ্রিল ২০২৬ তারিখে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।


















