চুয়াডাঙ্গা ১১:৪১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রথম দফার ভোটে ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী: মুর্শিদাবাদে সর্বাধিক, দ্বিতীয় পূর্ব মেদিনীপুর

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১০৫

অনলাইন ডেস্ক:
আগামী ২৩ এপ্রিল পশ্চিমবঙ্গে প্রথম দফার বিধানসভা ভোটকে সামনে রেখে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে ভারতের নির্বাচন কমিশন। কমিশনের ঘোষণা অনুযায়ী, এই দফার ভোটে মোট ২,৪০৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে।
প্রথম দফার ভোটে মূলত উত্তরবঙ্গ এবং জঙ্গলমহলের বিস্তীর্ণ এলাকাজুড়ে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। উত্তরবঙ্গের মধ্যে রয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ। পাশাপাশি জঙ্গলমহলের ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া ছাড়াও বীরভূম ও মুর্শিদাবাদেও এই দফাতেই ভোট হবে। এছাড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং পশ্চিম বর্ধমান জেলাও প্রথম দফার অন্তর্ভুক্ত।
কমিশনের দেওয়া হিসাব অনুযায়ী, সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে মুর্শিদাবাদ জেলায়। প্রশাসনিক কারণে জেলাটিকে দুই ভাগে ভাগ করা হয়েছে—মুর্শিদাবাদ পুলিশ জেলা এবং জঙ্গিপুর পুলিশ জেলা। এই দুই অংশ মিলিয়ে মোট ৩১৬ কোম্পানি বাহিনী মোতায়েন করা হচ্ছে। এর মধ্যে মুর্শিদাবাদ পুলিশ জেলায় ২৪০ কোম্পানি এবং জঙ্গিপুরে ৭৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী থাকবে।
মুর্শিদাবাদের পরেই রয়েছে পূর্ব মেদিনীপুর জেলা, যেখানে মোতায়েন করা হচ্ছে ২৭৩ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এই জেলাতেই রয়েছে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ নন্দীগ্রাম কেন্দ্র। এখানে প্রার্থী হয়েছেন বিজেপির নেতা ও বর্তমান বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তাঁর বিরুদ্ধে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস, পবিত্র করকে।
কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পশ্চিম মেদিনীপুর জেলা, যেখানে ২৭১ কোম্পানি বাহিনী রাখা হচ্ছে।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, অবাধ ও শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করতে এই বিশাল নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। স্পর্শকাতর ও অতিস্পর্শকাতর এলাকাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে, যাতে কোনও রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়।

আপডেট : ০৮:৫২:৩৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬