চুয়াডাঙ্গা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে প্রাথমিক বৃত্তি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ১১৬

Padma Sangbad
১৯০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষার সূচি অনুযায়ী আজ বুধবার (১৫ এপ্রিল) সারাদেশের ন্যায় পঞ্চগড়ের আটোয়ারীতেও এ পরীক্ষা শুরু হয়েছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, উপজেলার আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রে মোট ৮০৯ জন পরীক্ষাথর্ীর মধ্যে প্রথম দিনের পরীক্ষায় ১১৬ জন পরীক্ষাথর্ী অনুপস্থিত ছিল। মোট ৬৯৩ জন পরীক্ষাথর্ী বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করেছে। প্রাথমিক বৃত্তি পরীক্ষা কেন্দ্রের কেন্দ্র সচিব, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ জানান, প্রথম দিনে বাংলা পরীক্ষা সুশৃঙ্খল ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অবশিষ্ট পরীক্ষাগুলো সৃশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হবে আশা রাখি। আজ বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এরপর বৃহস্পতিবার ১৫ এপ্রিল অনুষ্ঠিত হবে ইংরেজি, ১৭ এপ্রিল শুক্রবার প্রাথমিক গণিত এবং ১৮ এপ্রিল শনিবার বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ও প্রাথমিক বিজ্ঞান বিষয়ে পরীক্ষা। প্রতিটি পরীক্ষা সকাল ১০টায় শুরু হয়ে আড়াই ঘন্টা চলবে।উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান জানান, কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আব্দুল মানিক চৌধুরী রয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার কেন্দ্র পরিচালনা সহ সার্বিক তত্বাবধানে রয়েছেন। পরীক্ষা চলাকালীন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী পরীক্ষা কেন্দ্র পরীদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করেন।

আপডেট : ০৯:৪০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৫ এপ্রিল ২০২৬