চুয়াডাঙ্গা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে শয়নকক্ষ থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

Padma Sangbad
৫৭

অনলাইন ডেস্ক।।
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল পশ্চিমপাড়ায় নিজ শয়নকক্ষ থেকে তাজমিরা খাতুন (২০) নামের এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার সকালে বামন্দী ইউনিয়নের আবু হুরায়রার বাড়িতে এই ঘটনা ঘটে। নিহত তাজমিরা ওই বাড়ির মেয়ে।
পরিবার সূত্রে জানা গেছে, তাজমিরা দীর্ঘদিন ধরে মানসিক বিষণ্নতায় ভুগছিলেন। এ কারণে স্বামীর সঙ্গেও তার বিচ্ছেদ ঘটে। গত রাতে পরিবারের সঙ্গে খাওয়া-দাওয়া শেষে তিনি শোবার ঘরে যান। পরদিন সকাল সাড়ে ৮টা পর্যন্ত না ওঠায় পরিবার ডাকাডাকি করলেও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। এ সময় ঘরের আড়ার সঙ্গে তাকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। দ্রুত গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বামন্দী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক শ্যামাপদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।।

আপডেট : ০৯:৪৭:৩৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬