চুয়াডাঙ্গা ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

দর্শনায় অবৈধ ডিজেল মজুতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ১০ হাজার টাকা জরিমানা

Padma Sangbad
৫৯

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
চুয়াডাঙ্গার দর্শনা উপজেলার পুরাতন বাজারে অবৈধভাবে ডিজেল মজুত করার অভিযোগে এক ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে দোকান থেকে প্রায় ১৩০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

গত মঙ্গলবার রাত ১১টা ৫০ মিনিটে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. শাহীন আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

পুরাতন বাজারের মেসার্স এস আর এন্টারপ্রাইজের মালিক সেলিমউদ্দীন শান্ত তাঁর তেলের দোকান থেকে একজন ট্রাক্টর চালকের কাছে অবৈধভাবে ডিজেল বিক্রি করছিলেন। বিষয়টি নজরে আসলে এলাকাবাসী পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে সত্যতা নিশ্চিত করে ট্রাক্টরসহ চালককে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে পেট্রোলিয়াম আইন ২০১৬-এর ২০(১) ধারায় দোকান মালিক সেলিমউদ্দীন শান্তকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দোকানে মজুত থাকা আনুমানিক ১৩০ লিটার ডিজেল জব্দ করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

জব্দকৃত ডিজেল পরবর্তীতে ন্যায্যমূল্যে স্থানীয় কৃষকদের কাছে বিক্রি করা হয় এবং প্রাপ্ত অর্থ সরকারি তহবিলে জমা দেওয়া হয়।

উল্লেখ্য, আটককৃত ট্রাক্টর চালকের কাছে উপজেলা কৃষি অফিসের বৈধ ফুয়েল কার্ড থাকায় তাঁকে ছেড়ে দেওয়া হয়।

আপডেট : ০৯:৪৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬