চুয়াডাঙ্গা ০৯:৪৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শুক্রবার হজ ফ্লাইট উদ্বোধন করবেন তারেক রহমান

Padma Sangbad
৪৫

অনলাইন ডেস্ক।।

২০২৬ সালের পবিত্র হজ যাত্রার আনুষ্ঠানিক ফ্লাইট উদ্বোধন শুক্রবার (১৭ এপ্রিল) অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উদ্যোগে এ আয়োজন সম্পন্ন হয়েছে বলে এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এবারের হজ ব্যবস্থাপনায় বর্ধিত ফ্লাইট সিডিউল এবং কমানো বিমান ভাড়ার মাধ্যমে যাত্রীদের জন্য সুবিধা নিশ্চিত করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান শুক্রবার রাত সাড়ে ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হজ ফ্লাইট ২০২৬-এর উদ্বোধন করবেন।

মন্ত্রণালয় সূত্রে জানা যায়, এ বছর বাংলাদেশ থেকে পবিত্র হজ পালন করবেন ৭৮ হাজার ৫০০ জন। শুক্রবার রাত সাড়ে ১২টায় ৪১৯ জন যাত্রী নিয়ে শুরু হবে হজের প্রথম বিমান যাত্রা। এ উপলক্ষে রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে।

জানা যায়, এবার টিকিট মূল্য আগের তুলনায় ১২ হাজার টাকা কমানো হয়েছে। এছাড়াও এরই মধ্যে সৌদি আরবে পৌঁছেছে ১৭১ জনের মেডিকেল টিম।

আপডেট : ১১:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬