ফেসবুকে অনলাইন গেমের আড়ালে ভয়াবহ অবৈধ জুয়া—ঝুঁকিতে তরুণ সমাজ
{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"addons":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

নিজস্ব প্রতিবেদক:
বর্তমান যুগে মানুষের মৌলিক চাহিদার তালিকায় নতুন করে যুক্ত হয়েছে মোবাইল ফোন। আর এই মোবাইল ফোনের মাধ্যমেই সামাজিক যোগাযোগমাধ্যম এখন মানুষের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। ২০০৪ সালে যাত্রা শুরু করা জনপ্রিয় প্ল্যাটফর্ম ফেসবুক আজ বিশ্বজুড়ে প্রায় ৩.৫ বিলিয়নেরও বেশি মানুষের ব্যবহৃত একটি শক্তিশালী গণমাধ্যমে পরিণত হয়েছে।
ঘুম থেকে উঠেই একবার ফেসবুকে চোখ বুলানো এখন অনেকের অভ্যাসে পরিণত হয়েছে। কাজের ফাঁকে, অবসরে কিংবা যেকোনো সময় মানুষ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। এর মাধ্যমে যেমন বিশ্বজুড়ে নানা তথ্য ও খবর জানা যায়, তেমনি কিছু অসাধু চক্র এই মাধ্যমকে ব্যবহার করছে অবৈধ কার্যক্রম পরিচালনার জন্য।
বিশেষ করে, “অনলাইন গেম” নামে ফেসবুকে বিভিন্ন লোভনীয় অফার দিয়ে চালানো হচ্ছে অবৈধ জুয়ার আসর। এসব গেমে সহজে টাকা জেতার প্রলোভন দেখিয়ে শিশু থেকে শুরু করে তরুণ-তরুণী এমনকি বয়স্করাও জড়িয়ে পড়ছে। একবার এই ফাঁদে পা দিলে অনেকেই আর সহজে বের হতে পারছে না, ফলে আর্থিক ক্ষতি ও সামাজিক বিপর্যয় বাড়ছে দিন দিন।
বিশ্লেষকরা বলছেন, এই ধরনের জুয়া শুধু ব্যক্তিগত ক্ষতির কারণ নয়, এটি সমাজে অপরাধ প্রবণতা বৃদ্ধিরও একটি বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। পরিবারে অশান্তি, ঋণগ্রস্ততা এবং মানসিক চাপের মতো সমস্যাও বাড়ছে এর কারণে।
এমতাবস্থায় সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনী ও কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল। অবৈধ জুয়ার সাথে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা এবং সাধারণ মানুষকে এ বিষয়ে সচেতন করার জন্য কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।
সবার সম্মিলিত প্রচেষ্টায়ই এই অনলাইন জুয়ার ভয়াবহতা থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।




















