চুয়াডাঙ্গা ০৩:১২ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাংনীতে বিএনপি নেতাকে গুলির ঘটনায় মামলা, প্রধান আসামি গ্রেফতার

Padma Sangbad
১৪০

গাংনী (মেহেরপুর) প্রতিনিধি।।

মেহেরপুরের গাংনী উপজেলায় বিএনপি নেতাকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে বিএনপি নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

সাহারবাটি ইউনিয়ন বিএনপির ক্রীড়া সম্পাদক মুকুল হোসেনকে গত সোমবার ভোরে কাথুলি সড়কের সাহারবাটি ও ভাটপাড়ার মাঝামাঝি কাশেম মোড় এলাকায় লক্ষ্য করে পাঁচটি গুলি ছোড়া হয়। এর মধ্যে চারটি গুলি তার শরীরে বিদ্ধ হয়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে অস্ত্রোপচারে পিঠের দুটি গুলি বের করা সম্ভব না হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তিনি সেখানেই চিকিৎসাধীন রয়েছেন।

এ ঘটনায় নিহতের মেয়ে স্বর্ণালী সাবনম বাদী হয়ে গাংনী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর ৩১, তারিখ ২০ এপ্রিল ২০২৬। মামলায় তিনজনকে এজাহারভুক্ত আসামি করার পাশাপাশি অজ্ঞাত আরও ১০ থেকে ১২ জনকে আসামি করা হয়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উত্তম কুমার দাস জানান, মামলার প্রধান আসামি স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাহারবাটি বাজারের ওয়ার্কশপ মালিক আতাউর রহমান টোকনকে ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেফতার এবং ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি নিশ্চিত করেন।

হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে মঙ্গলবার দুপুরে গাংনী উপজেলা চত্বরে বিক্ষোভ মিছিল করেন বিএনপির নেতাকর্মীরা। গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ইমন হোসেনের নেতৃত্বে অনুষ্ঠিত মিছিলে পৌর জাসাসের সাধারণ সম্পাদক সুলেরী আলভী, যুবদল নেতা সাহিবুল ইসলামসহ দলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

নেতাকর্মীরা অবিলম্বে সকল আসামিকে গ্রেফতার এবং আহত নেতার সুচিকিৎসা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

আপডেট : ১০:১৮:১৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬