চুয়াডাঙ্গা ০৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পোশাকে ফের পরিবর্তন

Padma Sangbad
২৫৫

অনলাইন ডেস্ক।।
২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ক্ষমতায় আসা অন্তর্বর্তী সরকার পুলিশকে যে রঙের পোশাক দিয়েছিল, সমালোচনার মুখে তা বদলে নতুন রঙের পোশাক দেওয়ার প্রস্তাব করেছে পুলিশ সদর দপ্তর। এ সংক্রান্ত একটি চিঠি এরই মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠিয়েছে পুলিশের সদর দপ্তর। ওই প্রস্তাবে খাকি প্যান্ট ফিরিয়ে আনার প্রস্তাব করা হয়েছে। আর শার্টের জন্য পুলিশে সদরের পছন্দের রং মহানগর পুলিশের ক্ষেত্রে হালকা জলপাই আর অন্য সব পুলিশের জন্য গাঢ় নীল।

গত ১৫ এপ্রিল পাঠানো পুলিশ সদর দপ্তরের লজিস্টিকস শাখার অতিরিক্ত ডিআইজি মো. সারোয়ার জাহান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়, গত বছর পুলিশের বিদ্যমান পোশাক ডিপ গ্রে রঙের শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট এবং মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ শার্ট ও ডার্ক ব্লু প্যান্ট পরিবর্তন করে নতুন রঙের পোশাক দেওয়া হয়। নতুন পোশাকের ক্ষেত্রে আয়রন টিসি শার্ট ও কফি রঙের প্যান্ট প্রবর্তন করা হয়।

চিঠিতে বলা হয়, পোশাক পরিবর্তনের ফলে মাঠপর্যায়ে পুলিশ সদস্যদের মধ্যে বিরূপ মনোভাব পরিলক্ষিত হয়। সাম্প্রতিক সময়ে পুলিশের পোশাকের রং পরিবর্তনের বিষয়ে পুলিশ বাহিনীর ভেতরে ও বাইরে ব্যাপক আলোচনা তৈরি হয়। এর প্রেক্ষিতে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভিন্ন ধরনের নমুনা ও কালার পর্যালোচনা করে কয়েকটি নমুনা নির্ধারণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শক্রমে শার্ট ও প্যান্টের কালার প্রাথমিকভাবে নির্বাচন করেন।

নতুন রঙের প্রস্তাব দিয়ে চিঠিতে বলা হয়, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মতামতক্রমে পুলিশের ইউনিফর্ম সব মেট্রোপলিটন পুলিশের ক্ষেত্রে লাইট অলিভ রঙের শার্ট রং এবং খাকি প্যান্ট (টিসি টুইল খাকি) নির্ধারণ করা হয়েছে। আর অন্য সব পুলিশের ক্ষেত্রে ডিপ ব্লু রঙের শার্ট ও খাকি প্যান্ট নির্ধারণ করা হয়েছে (এপিবিএন, এসপিবিএন, এসবি, সিআইডি, র?্যাব ব্যতীত)।

এই প্রস্তাবটি কার্যকর করার জন্য পুলিশ ড্রেস রুলস, ২০২৫-এর বিধি সংশোধনের অনুমোদন প্রয়োজন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে চিঠিতে।

নতুন এই পোশাক অনুমোদন হলে মহানগর পুলিশকে দেখা যাবে আগের মতোই হালকা জলপাই বা লাইট অলিভ রঙের শার্টে। সঙ্গে থাকবে খাকি প্যান্টে। আর জেলা পুলিশসহ অন্য পুলিশ সদস্যরা গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট পরবেন।

বিগত বিএনপি নেতৃত্বাধীন চারদলীয় সরকারের আমলে ২০০৪ সালে পুলিশের খাকি পোশাকে পরিবর্তন আসে। সেই সময় মহানগর পুলিশের ইউনিফরমে ছিল গাঢ় নীল শার্টের সঙ্গে খাকি প্যান্ট। অন্য পুলিশ ইউনিটের সদস্যরা খাকি শার্ট ও খাকি প্যান্টের ইউনিফরম পরতেন। ২০০৪ সালে সেই পোশাক পরিবর্তন করে মহানগর পুলিশের সদস্যদের জন্য হালকা জলপাই শার্টের সঙ্গে ডার্ক ব্লু প্যান্ট প্রবর্তন করা হয়েছিল। আর অন্য সব ইউনিটের পুলিশদের ডিপ গ্রে শার্টের সঙ্গে ডার্ক ব্লু প্যান্ট পরতে হতো। প্রায় ২১ বছর পর গত বছরের নভেম্বরে পুলিশের ওই পোশাকে পরিবর্তন আনা হয়। তবে গত ফেব্রুয়ারিতে নির্বাচনে জিতে বিএনপি সরকার গঠন করতে না করতেই সেই পোশাক পরিবর্তনের দাবি ওঠে পুলিশের মধ্যে।

আপডেট : ১১:৩৩:৫১ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬