চুয়াডাঙ্গা ০৯:৫২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার দল লেস্টার সিটির অবিশ্বাস্য পতন

Padma Sangbad
৭০

স্পোর্টস ডেস্ক।।

লেস্টার সিটি—মাত্র দশ বছর আগে যারা অবিশ্বাস্য কীর্তি গড়ে ইংলিশ প্রিমিয়ার লিগ শিরোপা জিতেছিল। অথচ আগামী মৌসুমে তাদের খেলতে হবে তৃতীয় স্তরের লিগে।

২০২১ সালে শীর্ষ কাপ জয়ের পর থেকেই দলটির পারফরম্যান্সে ধারাবাহিক অবনতি দেখা যায়। মঙ্গলবার হাল সিটির সঙ্গে ২-২ গোলে ড্র করার ফলে নিশ্চিত হয়ে যায় তাদের তৃতীয় স্তরে অবনমন।

৫,০০০-১ সম্ভাবনাকে বাস্তবে রূপ দিয়ে বিশ্বকে চমকে দেওয়া শিরোপা জয় থেকে শুরু করে, দুই বছর পর হেলিকপ্টার দুর্ঘটনায় মালিক ভিচাই শ্রীভাদ্দানপ্রভা–এর মর্মান্তিক মৃত্যু—গত এক দশকে লেস্টার সিটি যেন সব ধরনের আবেগেরই সাক্ষী হয়েছে।

২০১৬-১৭ মৌসুমে তারা ইউরোপের শীর্ষ ক্লাব প্রতিযোগিতার শেষ আটে আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল। আর এক দশক পর সেই দলকেই এখন খেলতে হবে এমন এক লিগে, যেখানে ব্রোমলি নামের একটি দল তাদের ১৩৪ বছরের ইতিহাসের ১৩২ বছরই কাটিয়েছে অপেশাদার পর্যায়ে।

আপডেট : ১১:৩৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬