চুয়াডাঙ্গা ০৪:১১ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের পদে বড় রদবদল, একাধিক কর্মকর্তার বদলি ও পদায়ন

Padma Sangbad
৫৬

নিজস্ব প্রতিবেদক:
পুলিশ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে বড় ধরনের রদবদল আনা হয়েছে। বিসিএস (পুলিশ) ক্যাডারের একাধিক কর্মকর্তাকে বদলি ও নতুন পদে পদায়ন করা হয়েছে।
বুধবার (২২ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব তৌছিফ আহমেদের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। জনস্বার্থে জারি করা এই আদেশ তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিআইজি পদমর্যাদার কর্মকর্তা মোহাম্মদ আব্দুল্লাহীল বাকীকে হাইওয়ে পুলিশের ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে। ডিআইজি কাজী জিয়া উদ্দিনকে পুলিশ স্টাফ কলেজে ডিআইজি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এছাড়া ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত আবু রায়হান মুহাম্মদ সালেহকে পুলিশ অধিদপ্তর, ঢাকায় ডিআইজি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
অন্যদিকে, পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহকে সিলেট মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে। একই পদে সিলেটে পদায়ন পেয়েছেন বিশেষ পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেন, পুলিশ সুপার মো. আকতার হোসেন এবং শাহরিয়ার আল মামুন।
এছাড়াও, পুলিশ সুপার ড. এলিজা শারমীনকে এপিবিএনের পুলিশ সুপার এবং মোহাম্মদ শাহজাহান মিয়াকে এসবির পুলিশ সুপার হিসেবে পদায়ন করা হয়েছে।
রাষ্ট্রপতির আদেশক্রমে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে।

আপডেট : ০১:৫৬:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬