চুয়াডাঙ্গা ০২:১৩ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে ‘নতুন কুঁড়ি’ স্পোটস-২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা

Padma Sangbad

oplus_0

১৩৫

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারীতে তরুণ প্রজন্মকে ক্রীড়ামূখী করতে ‘ নতুন কুঁড়ি স্পোটস-২০২৬ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার ( ২২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রিপামনি দেবী। সভায় বক্তব্য রাখেন ওসি মোঃ মতিয়ার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মো: কামরুল হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ মাসুদ হাসান, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল প্রমুখ। সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও ক্রীড়ামোদী ব্যক্তিরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোরদের মধ্যে ক্রীড়াচর্চার আগ্রহ বাড়বে। এবং সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে উঠবে। ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬ কর্মসূচির আওতায় ১২ থেকে ১৪ বছর বয়সী অংশগ্রহণকারীদের নিয়ে ফুটবল, ক্রিকেট,ব্যাডমিন্টন, কাবাডি, অ্যাথলেটিক্স, দাবা, সাঁতার ও মার্শাল আর্টসহ মোট আটটি ইভেন্টে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সভায় জানানো হয়, আগ্রহী প্রতিযোগিরা অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করার মধ্য দিয়ে নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতায় অংশ নিতে পারবে। একজন খেলোয়ার সর্বোচ্চ দুটি ইভেন্টে অংশগ্রহণ করতে পারবে তবে দলগত খেলার ক্ষেত্রে উক্ত শর্ত প্রযোজ্য হবে না। এই প্রতিযোগিতাটি উপজেলা, জেলা, বিভাগীয় এবং সর্বশেষ জাতীয় সহ মোট চারটি পর্যায়ে অনুষ্ঠিত হবে।
অনলাইন রেজিষ্ট্রেশনের শেষ সময় ২৭ এপ্রিল-২০২৬। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়, যুব উন্নয়ন অফিসারের কার্যালয় এবং প্রতিটি ইউনিয়ন ডিজিটাল সেন্টারগুলোতে আগ্র্রহী শিশু কিশোররা সম্পুর্ণ বিনামূল্য অনলাইন রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবে। অনলাইন রেজিস্ট্রেশনের জন্য যে সমস্ত ডকুমেন্ট নিয়ে আসতে হবে সেগুলো হলো অনলাইন জন্ম নিবন্ধন সনদ, শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের প্রত্যয়ন পত্র, পাসপোর্ট সাইজের রঙিন ছবি ও অভিভাবকের সম্মতি পত্র। বিজয়ী খেলোয়ারদের ট্রফি, মেডেল, সনদপত্র প্রদান সহ বিকেএসপিতে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও ভর্তির সুযোগ থাকবে। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, এই উদ্যোগ আটোয়ারীর ক্রীড়াঙ্গনে নতুন সম্ভাবনার দ্বার উম্মোচন করবে।

আপডেট : ১১:৩০:১৭ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬