চুয়াডাঙ্গা ১২:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতেও লোডশেডিং হবে, সংসদে জ্বালানি প্রতিমন্ত্রী

Padma Sangbad
১৭৯

অনলাইন ডেস্ক।।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,ঢাকাসহ সারাদেশে বিদ্যুৎ সংকট মোকাবিলায় রাজধানীতে পরীক্ষামূলকভাবে লোডশেডিং চালুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেয়া বিবৃতিতে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, পর্যাপ্ত জ্বালানি সরবরাহের ঘাটতির কারণে বর্তমানে দেশের বিভিন্ন এলাকায় লোডশেডিং চলছে, যা নিয়ন্ত্রণে আনতে সরকার নতুন এই সিদ্ধান্ত নিয়েছে। শহর ও গ্রামের মধ্যে বিদ্যুৎ ব্যবহারে বৈষম্য কমানো এবং কৃষি খাতে সেচ কার্যক্রম নির্বিঘ্ন রাখার লক্ষ্যে রাজধানী ঢাকাতেও পরীক্ষামূলকভাবে লোডশেডিং কার্যকর করা হবে। সরকারের পরিকল্পনা অনুযায়ী প্রাথমিকভাবে রাজধানীতে প্রায় ১১০ মেগাওয়াট লোডশেডিং বাস্তবায়ন করা হতে পারে।

অনিন্দ্য ইসলাম অমিত বলেন, শহরের মানুষ আরামে থাকবে আর গ্রামের মানুষ কষ্টে থাকবে-এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। একই সঙ্গে তিনি উল্লেখ করেন, বর্তমান বিদ্যুৎ সংকট একদিনে তৈরি হয়নি বরং অতীতের অব্যবস্থাপনার ফলেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। কাগজে-কলমে উৎপাদন সক্ষমতা বেশি হলেও বাস্তব সরবরাহে ঘাটতি রয়েছে।

তিনি আরও জানান, দেশের দৈনিক গ্যাস চাহিদা প্রায় ৩ হাজার ৮০০ মিলিয়ন ঘনফুট হলেও বর্তমানে সরবরাহ করা যাচ্ছে প্রায় ২ হাজার ৬৩৬ মিলিয়ন ঘনফুট। ফলে প্রতিদিন প্রায় ১ হাজার ১৬৪ মিলিয়ন ঘনফুট ঘাটতি থেকে যাচ্ছে। পর্যাপ্ত অর্থ থাকা সত্ত্বেও অবকাঠামোগত সীমাবদ্ধতার কারণে দ্রুত গ্যাস আমদানি বৃদ্ধি করা সম্ভব হচ্ছে না বলে তিনি উল্লেখ করেন।

আপডেট : ১২:১৬:০৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬