নির্বাচনকে ঘিরে বিতর্ক: বস্তিতে অর্থ দেওয়ার অভিযোগ তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়

অনলাইন ডেস্ক :
মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, প্রথম দফাতেই তৃণমূলের আসন সংখ্যা ১০০ ছাড়িয়েছে৷ দ্বিতীয় দফার ভোটে ডাবল সেঞ্চুরি পার করবে তৃণমূল৷
ভবানীপুরে ভোটের আগে বস্তিতে বস্তিতে টাকা ছড়ানো হতে পারে৷ রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে ভোট প্রচারে গিয়ে এমনই আশঙ্কা প্রকাশ করলেন তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়৷
ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়৷
এ দিন খিদিরপুরের মনসাতলার জনসভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বস্তিতে বস্তিতে গিয়ে গদ্দারের লোকেরা ৫ হাজার টাকা করে দেবে, বলবে ভোট দিতে। পরে ওরাই গালাগাল করবে।
শুধু টাকা ছড়ানোর আশঙ্কা নয়, এ দিন ভবানীপুরে ভোটের সময় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তৃণমূলনেত্রী৷ মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমার কাছে খবর আছে, কোনওরকম ঝামেলা হলে দাঙ্গা সৃষ্টি করে ওরা আপনাদের গ্রেফতার করবে। আপনারা কথা দিন কোনও সমস্যা করবেন না। এখানের পুলিশও বিজেপির লোক। আমাকে ভুলে গেছে। আপনাদের এখানে মেশিন খারাপ করার কথা। আমি দেখেছি, খারাপ মেশিনে যাকে ভোট দেবেন বিজেপির কাছে ভোট চলে যাবে। ভোট থেকে কাউন্টিং পর্যন্ত দরকারে খাবার বানাবেন না, ভোটের মেশিন পাহারা দিন। সেন্ট্রাল ফোর্স যা করে করতে দিন।
আরও পড়ুন :যশোরে ‘স্পাইডার শামীম’ আবারও ডিবির হাতে আটক
এর পাশাপাশি এ দিন ভোটার স্লিপ জেরক্স করে রেখে দেওয়ার জন্যও ভোটারদের পরামর্শ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুখ্যমন্ত্রীর দাবি, ভবিষ্যতে এনআরসি চালু হলে এই ভোটার স্লিপ কাজে লাগবে৷




















