চুয়াডাঙ্গা ০৩:১১ পূর্বাহ্ন, সোমবার, ০৮ জুন ২০২৬, ২৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতের বিধানসভা নির্বাচন, তিন দিন বন্ধ দর্শনা-গেদে চেকপোস্ট ২৭ এপ্রিল সকাল থেকে ২৯ এপ্রিল সন্ধ্যা পর্যন্ত পাসপোর্টধারী যাত্রী চলাচল স্থগিত

Padma Sangbad
৭৪

দৈনিক পদ্মা সংবাদ ডেস্ক।।
ভারতের নদিয়া জেলায় আসন্ন বিধানসভা নির্বাচন উপলক্ষে চুয়াডাঙ্গার দর্শনা-গেদে স্থলবন্দর চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রীদের চলাচল তিন দিনের জন্য বন্ধ রাখার আদেশ দিয়েছে ভারত সরকার।

দর্শনা জয়নগর ইমিগ্রেশন চেকপোস্টের ইনচার্জ এসআই তুহিন জানান, আজ সোমবার (২৭ এপ্রিল) সকাল ৯টা ২০ মিনিট থেকে আগামী বুধবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৬টা পর্যন্ত এই চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রী যাতায়াত সম্পূর্ণ বন্ধ থাকবে। তবে এই সময়ে বাংলাদেশে অবস্থানরত ভারতীয় নাগরিকরা নিজ দেশে ফিরে যেতে পারবেন।

জানা গেছে, রোববার (২৬ এপ্রিল) সকালে ভারতের নদিয়া জেলার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা নির্বাচন কর্মকর্তার পক্ষ থেকে এ আদেশ জারি করা হলেও সোমবার সকালে আনুষ্ঠানিকভাবে তা হাতে পাওয়া যায়।

এসআই তুহিন আরও জানান, আগামী বৃহস্পতিবার (৩০ এপ্রিল) থেকে দর্শনা-গেদে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল পুনরায় স্বাভাবিক হবে।।

আপডেট : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬