চুয়াডাঙ্গা ০৩:৫১ অপরাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীর ঢাংগাঢাংগী গোরস্থানের কবর হতে কঙ্কাল চুরি !

Padma Sangbad
৮৭

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলাধীন মির্জাপুর ইউনিয়নের বার-আউলিয়া এলাকার ঐতিহ্যবাহী ঢাংগাঢাংগী পুকুরপাড়ের গোরস্থানের কবর হতে কঙ্কাল চুরি হওয়ার খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানান, সোমবার বিকেলে এলাকার লোকজন উক্ত গোরস্থানের পাশ দিয়ে যাওয়ার সময় কয়েকটি কবরের উপরের অংশ অরক্ষিত দেখে তাদের কৌতুহল হয় এবং পরবর্তীতে কঙ্কাল চুরি হওয়ার বিষয়টি নিশ্চিত হন স্থানীয়রা। এ প্রসঙ্গে ঢাংগাঢাংগী গোরস্থান সংলগ্ন ঈদগাহের সভাপতি কঙ্কাল চুিরর বিষয়টি নিশ্চিত করে বলেন, আমরা কয়েকটি কবরের ভিতরের অংশ দেখে ধারনা করছি কবরের ভিতর কোন কঙ্কালের অস্তিত্ব নেই। তিনি আরো বলেন, এরকম সাতটি কবরের উপরের অংশ অরক্ষিত অবস্থায় পড়ে থাকতে তারা দেখেছেন। এরমধ্যে দুটি কবরের ভিতর শুধু কাফনের কাপড় পেয়েছেন এবং অন্য পাঁচটি কবরে কোন কিছুই পান নি। এদিকে খবর পেয়ে আটোয়ারী থানার সেকেন্ড অফিসার এসআই জহুরুল ইসলাম ও এসআই মঈনউদ্দীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ঘটনাটি শুনে মির্জাপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মির্জা সাইদুজ্জামান উক্ত গোরস্থানে দ্রুত ছঁুটে যান এবং কঙ্কাল চুির হয়েছে সেটি নিশ্চিত হয়ে ইউএনও এবং ওসিকে ঘটনাটি অবহিত করেন। গোরস্থান হতে কঙ্কাল চুিরর ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।।

আপডেট : ১১:৫৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬