চুয়াডাঙ্গা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

চুয়াডাঙ্গায় বিজিবির মাদকবিরোধী অভিযানে আটক ১, উদ্ধার ভারতীয় ৯০ বোতল সিরাপ

Padma Sangbad

{"remix_data":[],"remix_entry_point":"challenges","source_tags":["local"],"origin":"unknown","total_draw_time":0,"total_draw_actions":0,"layers_used":0,"brushes_used":0,"photos_added":0,"total_editor_actions":{},"tools_used":{"transform":1},"is_sticker":false,"edited_since_last_sticker_save":true,"containsFTESticker":false}

১৫

দৈনিক পদ্মা সংবাদ | অনলাইন ডেস্ক:
চুয়াডাঙ্গা জেলার জীবননগর এলাকায় মাদকবিরোধী অভিযানে একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মহেশপুর-৫৮ ব্যাটালিয়ন বিজিবি’র অধীনস্থ মেদেনীপুর বিওপি’র হাবিলদার মোঃ পারকার সাজ্জাদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে মোঃ নাজমুল ইসলাম (২৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক নাজমুল ইসলামের পিতা মৃত শহিদুল ইসলাম। তিনি চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের বাসিন্দা।
অভিযান চলাকালে তার কাছ থেকে ভারতীয় ৯০ বোতল সিরাপ, একটি মোবাইল ফোন এবং দুটি সিমকার্ড উদ্ধার করা হয়। বিজিবি সূত্রে জানা যায়, উদ্ধারকৃত সিরাপগুলো অবৈধভাবে সীমান্ত পথে বাংলাদেশে আনা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।
আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

আপডেট : ১১:০৮:৩৪ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬