চুয়াডাঙ্গা ০৪:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে এস,কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে মিলাদ ও দোয়া মাহফিল

Padma Sangbad
৫০

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে শুকনা মরিচের নতুন কোল্ডস্টোর উদ্বোধন উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠানটির আয়োজনে বুধবার ( ৬ মে) সকাল সাড়ে ১০টায় উপজেলার আটোয়ারী – রুহিয়া পাকা সড়ক সংলগ্ন রাধানগর ইউনিয়নের গোবিন্দপুর এলাকায় নির্মিত এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের এমডি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন। এসময় আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, পল্লী বিদ্যুতের এজিএম মোঃ তারিকুল ইসলাম, রাধানগর ইউপি চেয়ারম্যান মোঃ আবু জাহেদ, রুহিয়া ইউপি চেয়ারম্যান মনিরুল হক বাবু, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দুলাল, সাবেক সাংগঠনিক সম্পাদক মতিয়র রহমানসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,উপজেলার সরকারি ও বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক, পঞ্চগড়ের বিভিন্ন এলাকার আলু চাষী, মরিচ চাষী ও ব্যবসায়ী, এলাকার সুধিজন, প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। সভাপতির বক্তব্যে প্রতিষ্ঠানটির এমডি আলহাজ্ব মোঃ দেলোয়ার হোসেন বলেন, কোল্ড স্টোরেজটি প্রতিষ্ঠার পর থেকে এখন পর্যন্ত এলাকার মানুষের ব্যাপক সহযোগিতা পেয়েছি। এ কোল্ডস্টোর স্থাপনের কারণে শত শত মানুষের কর্মসংস্থান হয়েছে। এলাকার মানুষ সহযোগিতা অব্যাহত রাখলে প্রতিষ্ঠানটির কার্যক্রম আরো সম্প্রসারিত করা সম্ভব হবে। প্রতিষ্ঠান সম্প্রসারিত হলে আরো অনেকের কর্মসংস্থান হবে। প্রতিষ্ঠানটির জেনারেল ম্যানেজার মোঃ সফিকুল ইসলাম জানান, বর্তমানে এস.কে এগ্রো কমপ্লেক্স স্পেশালাইজড কোল্ড স্টোরেজের ধারণ ক্ষমতা আলু এক লক্ষ আশি হাজার বস্তা এবং শুকনা মরিচ এক লক্ষ বিশ হাজার বস্তা। কোল্ডস্টোরেজে আলু ও শুকনা মরিচ সংরক্ষন করে কৃষক ও ব্যবসায়ী উভয়েই লাভবান হচ্ছেন। আলোচনা শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আটোয়ারী নেছারীয়া ছালেহীয়া দাখিল মাদরাসার সহকারী শিক্ষক মাওলানা মোঃ মোশারুল ইসলাম।

আপডেট : ১১:৩৩:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬