চুয়াডাঙ্গা ০৪:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ২৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ

পরকীয়ার জেরে রিকশাচালককে কুপিয়ে হত্যা, প্রধান আসামিসহ গ্রেফতার ২

Padma Sangbad
২৯

মেহেরপুর সংবাদদাতা।।

মেহেরপুর শহরের শেখপাড়ায় পরকীয়া প্রেমের জেরে স্ত্রীর সামনেই রিকশাচালক গোলাম হোসেনকে (৪৫) ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে তারই খালাতো ভাই কালু। মঙ্গলবার সন্ধ্যায় এ মর্মান্তিক হত্যাকাণ্ড ঘটে।

নিহত গোলাম হোসেন শেখপাড়ার রিয়াসিন আলীর ছেলে। তার দুটি কন্যাসন্তান রয়েছে। অভিযুক্ত কালু একই এলাকার আকবর আলীর ছেলে এবং নিহতের খালাতো ভাই।

নিহতের স্ত্রী আলেয়া খাতুন জানান, সন্ধ্যার পর তার স্বামী বাড়িতে এসে গোসল করছিলেন। এ সময় হঠাৎ পেছন থেকে কালু ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে। গুরুতর অবস্থায় মেহেরপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসী জানায়, অভিযুক্ত কালুর সঙ্গে প্রতিবেশী বন্যা নামের এক নারীর পরকীয়া সম্পর্ক নিয়ে আগে থেকেই এলাকায় উত্তেজনা ছিল। গত রোববার একটি ছোট ঘটনাকে কেন্দ্র করে গোলাম হোসেনকে মারধরের ঘটনাও ঘটে, যা স্থানীয়ভাবে মীমাংসা হয়। সেই বিরোধের জেরেই পরিকল্পিতভাবে এ হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন মঙ্গলবার রাতেই মেহেরপুর সদর থানায় কালু ও বন্যাকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ দ্রুত অভিযান পরিচালনা করে। মঙ্গলবার রাত ৯টার দিকে ঢাকা পালানোর পথে গাংনী এলাকা থেকে বন্যাকে এবং বুধবার সকাল ৭টার দিকে কুলবাড়িয়া এলাকা থেকে প্রধান আসামি কালুকে আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করে পুলিশ।

মেহেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) ডা. জামিনুর রহমান খান বিষয়টি নিশ্চিত করে জানান, অভিযান চালিয়ে উভয় আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়া চলমান রয়েছে।।

আপডেট : ১১:৫১:২৮ অপরাহ্ন, বুধবার, ৬ মে ২০২৬