চুয়াডাঙ্গা ০৪:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬, ২৬ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

আটোয়ারীতে গাঁজা সহ মাদক কারবারি আটক

Padma Sangbad
২১২

মোঃ ইউসুফ আলী, আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি।। পঞ্চগড়ের আটোয়ারী থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযানে তিন মাদক কারবারিকে আটক করেছে। আটককৃতরা হলো, উপজেলার মির্জাপুর ইউনিয়নের বার আউলিয়া গ্রামের জলিলের ছেলে ইউসুফ আলী (৪৫), পার্শ্ববতর্ী বোদা উপজেলার ধরধরা গ্রামের নরেশ চন্দ্র রায়ের ছেলে নিমাই চন্দ্র রায় (১৭) এবং একই উপজেলার প্রধানপাড়া গ্রামের ইশক লাল চন্দ্র বর্মনের ছেলে রিমন চন্দ্র (১৭)। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমানের দিকনির্দেশনায় এসআই জগদীশ চন্দ্রের নেতৃত্বে পুলিশের একটি অভিযানকারী দল মঙ্গলবার (১২ মে) রাতে আটোয়ারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের ধরধরা রেললাইন এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ তাদেরকে আটক করতে সক্ষম হয়। আটোয়ারী থানার ওসি মোঃ মতিয়ার রহমান গাঁজাসহ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটোয়ারী থানায় মামলা রুজু করা হয়েছে। আটোয়ারী থানার মামলা নং-১৪, তারিখ: ১৩/০৫/২০২৬। তিনি জানান, আসামীদের পুলিশ স্কটের মাধ্যমে পঞ্চগড় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশের মাদক ও জুয়া বিরোধী অভিযান অব্যাহত থাকবে।

আপডেট : ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬

আটোয়ারীতে গাঁজা সহ মাদক কারবারি আটক

আপডেট : ০৯:৪৪:৪৩ অপরাহ্ন, বুধবার, ১৩ মে ২০২৬
২১৩